শনিবার, ২৫ জুলাই, ২০২৬১০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভূমি কর্মকর্তা স্ত্রীর অফিস করেন স্বামী,ভিডিও ভাইরাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ৫:৩২

শেয়ার করুনঃ
ভূমি কর্মকর্তা স্ত্রীর অফিস করেন স্বামী,ভিডিও ভাইরাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা লিখি মজুমদারের বিরুদ্ধে তার পরিবর্তে স্বামীকে দিয়ে নিয়মিত অফিস করানোর অভিযোগ উঠেছে। ৪মিনিট ৫৯ সেকেন্ডের তার অফিস কক্ষের এমন একটি ফেসবুক লাইভ ভিডিও সামজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়  

অভিযুক্ত লিখি মজুমদার উপজেলার মুছাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা। তার স্বামীর নাম ভবরঞ্জন মজুমদার।  তিনি পেশায় একজন সাবেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মকর্তা। তারা একই উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের প্রসন্ন পন্ডিত বাড়ির বাসিন্দা।  বুধবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলী নিজের ফেসবুক আইডি থেকে এই লাইভ ভিডিও ধারণ করেন।  

আরও

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন

লাইভে দেখা যায়, মুছাপুর ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী ইউনিয়নের মুছাপুর ভূমি উপ-সহকারী কর্মকর্তা লিখি মজুমদারের স্বামীকে তার চেয়ারে বসে কাজ করতে দেখে অফিসে ঢুকে প্রথমে তাকে তার নাম জিজ্ঞেস করে।  তখন তিনি জানান, তিনি ভবরঞ্জন মজুমদার। মুছাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা লিখি মজুমদারের স্বামী। এরপর চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করেন আপনি এখানে কেন আসছেন। তখন  তিনি চেয়ারম্যানকে জানান তিনি অনলাইনে কাজ করছেন।

এ সময় চেয়ারম্যান লাইভে অভিযোগ করেন,লিখি মজুদদার তার কর্মস্থলে থাকেন না।  এখানে তার স্বামী মানুষের কাজ করে তাদের সেবা দেয়। ওই লাইভে চেয়ারম্যান প্রশ্ন রাখেন, সরকারের কি এমন কোন নীতিমালা আছে যে কর্মকর্তা অফিসে না থাকলে তার স্বামী অফিস করবে।

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন

লাইভে আরও দেখা যায়, ভবরঞ্জন মজুমদার স্বীকার করে তিনি তার স্ত্রীর পরিবর্তে কাজ করছেন। তাৎক্ষণিক চেয়ারম্যান এই অনিয়ম দুর্নীতির প্রতিকার চান উপজেলা ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। ওই সময় সেবা প্রার্থী একাধিক ব্যক্তি জানান তিনি তার স্ত্রীর পরিবর্তে মুছাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারীর কাজ করছেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে জাইতে চাইলে মুছাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা লিখি মজুমদার বলেন,তার স্বামী তাকে প্রত্যেক দিন সকালে অফিসে দিয়ে আসে এবং বিকালে নিয়ে যায়। আমি আজকে অফিসের কাজে একটি তদন্তে গিয়েছিলাম। এজন্য আমার স্বামীকে বলেছিলাম একটু অপেক্ষা কর। আসলে কথাবার্তা বলে চলে যাব। আমি তদন্ত করে আসতে একটু সময় লেগেছে।  এরপর ওনারা গিয়ে তাকে পাশের চেয়ারে বসা পাইছে। আমার চেয়ারটা খালি ছিল। সামনে কম্পিউটার ছিল। সে আবার কম্পিউটার জানে। লোকজনে হয়তো নাগরিক নিবন্ধন করাতে চেয়ে ছিল। হয়তোবা এ রকম কিছু। এখন কি বুঝে চেয়ারম্যান লাইভ করেছে,আমিতো ছিলাম না বলতে পারবনা। আমার সাথে কি ওনার শক্রতা আমি বুঝতে পারছিনা।      

মুছাপুর ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী বলেন,লিখি মজুমদারের স্বামী প্রত্যেক দিন এখানে তার স্ত্রীর পরিবর্তে অফিস করে।  সে বিষয়টি লাইভে স্বীকার করে। লিখি মজুমদার বুধবার অফিসে আসেনি। তার তদন্তে যাওয়ার কথাটি মিথ্যা-বানোয়াট।

মুছাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিষয়টি জানেন।  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একদিন অফিস পরিদর্শনে এসে উপ-সহকারী কর্মকর্তা লিখি মজুমদারের স্বামীকে অফিসে কাজ করতে দেখেন।  অভিযোগের বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পর আমি তাদের ডেকেছি। লিখি মজুমদার (ভদ্র মহিলা) আমাদের কর্মকর্তা উনি একটা তদন্তে বাহিরে গেছেন। তদন্তে বাহিরে যাওয়ার পরে ঊনাকে নেওয়ার জন্য স্বামী গিয়ে ওখানে বসে। অভিযুক্তদের বক্তব্য হচ্ছে এ রকম। আমি বলে দিয়েছি স্বামী অফিসে আসলে তার বসার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে বসবে। আমরা তাদেরকে কপিয়ত চাইব। কিন্ত তার বিষয়টি হচ্ছে সে অফিসের কাজে বাহিরে গেছে। তার স্বামী হয়তো আসছে,এসে হয়তো বসছে, ওই পাশের একটা চেয়ারে। চেয়ারম্যানের অভিযোগে ও লাইভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লাইভ তিনি পুরোপুরি দেখেননি। অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, অভিযোগ চেয়ারম্যান করতেই পারে।  তবে এ ঘটনায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

     

সর্বশেষ সংবাদ

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

জনপ্রিয় সংবাদ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পানছড়ি শাখা। যৌথ উদ্যোগে এলাকাকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন কর্মসূচি ও নজরদারি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। শুক্রবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। সমাজে মাদকের

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারের কুলাউড়ায় গরু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গরু বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ১০ হাজার টাকা জব্দের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে দুটি গরু চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অভিযান পরিচালনা করে দেবীদ্বার থানা পুলিশ। অভিযানে মোট ৭৫ পিস ইয়াবা ও ৪

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, বরগুনা হাসপাতাল তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, বরগুনা হাসপাতাল তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জনকে অনৈতিক প্রস্তাব, অশালীন ইঙ্গিত এবং মানসিকভাবে হয়রানির অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (শৃঙ্খলা-২ শাখা) মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত ২২ জুলাইয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী

অনলাইন জুয়ার টাকা লুকাতে সাজালেন ছিনতাইয়ের নাটক, অত:পর ...

অনলাইন জুয়ার টাকা লুকাতে সাজালেন ছিনতাইয়ের নাটক, অত:পর ...

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনলাইন জুয়ায় পরিবারের প্রায় এক লাখ টাকা হারানোর ঘটনা আড়াল করতে সুজন মিয়া (২৬) নামে এক ব্যক্তি ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজের শরীরে ধারালো বস্তু দিয়ে একাধিক আঘাতও করেন। রাজনগর থানা পুলিশের তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। শুক্রবার জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত আনুমানিক