শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রস্তুত গাবতলী পশুর হাট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১৭:৩১

শেয়ার করুনঃ
প্রস্তুত গাবতলী পশুর হাট

ঈদুল আজহায় ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ইবাদত হজ, ঈদের নামাজ ও কোরবানি। এ ঈদ ঘিরে প্রতি বছরই দৌড়ঝাঁপ করতে হয় পশুর হাট-বাজারে। রাজধানীতে ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় জমে প্রধান ও স্থায়ী গাবতলী পশুর হাটে। এবার ঈদ উপলক্ষ্যে গাবতলী হাটের প্রস্তুতিও প্রায় শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। কেনা-বেচাও শুরু হয়েছে, তবে তা খুচরা ক্রেতা নয়; পাইকার, কসাই ও সাপ্লাই প্রতিষ্ঠানগুলোর কাছে পশু বিক্রি হচ্ছে এখন।

হাট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ১০-১৫ দিন আগেই রাজধানী ঢাকাসহ সারা দেশের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো সাজানোর প্রস্তুতি নেন ইজারাদাররা। গাবতলী স্থায়ী পশুর হাটের পাশে অস্থায়ী হাটের প্রস্তুতিও শেষ পর্যায়ে।

আরও

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

ব্যাপারিরা বলছেন, হাট কর্তৃপক্ষের প্রস্তুতি থাকলেও এখনও জমেনি অস্থায়ী সেড। ক্রেতা সমাগম কম থাকায় কোরবানির হাট লক্ষ্য করে শ্রম-মমতায় লালনপালন করা গরু-ছাগল এখনই আনছেন না খুচরা ব্যবসায়ীরা। তবে হাটের স্থায়ী সেডে বেচাকেনা চলছে।ব্যবসায়ীদের আশা, আগামী শুক্রবার থেকে পুরোদমে জমে উঠবে এ পশুর হাট। তখন ক্রেতাদের চাহিদা মতো নামবে কোরবানির পশু। এবার মাঝারি দামের পশু টার্গেট করে লাভের আশা করছেন তারা।

গতকাল সোমবার (১৯ জুন) সরেজমিনে দেখা যায়, গাবতলী স্থায়ী পশুর হাটের পশুর সেড বিভিন্ন রঙের ত্রিপলে সাজানো হয়েছে। ধোয়ামোছার কাজও চলছে। গতানুগতিক আঙ্গিকেই সাজানো হচ্ছে প্রধান ফটক। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের জন্যও উঁচু ওয়াচ টাওয়ার। তবে এখনও ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের জন্য বুথ তৈরি হয়নি। বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী হাট।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

সেখানে কথা হয় মানিকগঞ্জ সিংগাইরের ব্যাপারি আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, গরুর সাইজ অনুযায়ী দাম। টুকটাক কেনা-বেচা হচ্ছে। আমি মাত্র চারটা গরু নিয়া এসেছি। সোয়া লাখ থেকে পৌনে দুই লাখের মধ্যে দাম।

তিনি বলেন, গত ঈদের বাজারে মাঝারির সাইজের গরুর বেশি চাহিদা ছিল। সেটা এবারও টার্গেট। এবার গরুর দাম পাবেন ব্যাপারিরা, যদি সীমান্তটা ভালোভাবে মনিটরিং করা যায়। কারণ ভারত থেকে গরু আসলে দাম কমে যাবে।

হাটের স্থায়ী সেডে কথা হয় যশোরের ব্যাপারি সালাহ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গতকাল ১৭টা গরু এনেছিলাম। এর মধ্যে ১৩টা বিক্রি করছি। বাকি আছে ৪টা। বড় পার্টি হাটে ঢুকছে। তারা ক্যান্টনমেন্ট, গুলশানে সাপ্লাই দিচ্ছে। কসাইরাও কিনছেন গরু।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কুষ্টিয়ার গরু ব্যবসায়ী খোরশেদ মিয়া বলেন, লোকসান হওয়ার সম্ভাবনা নেই। এবার গরুই তো কম। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদা বরাবর বেশি।ছাগল ব্যবসায়ী জাকির বলেন, ছাগলের কোরবানির হাঁকডাক শুরু হয়নি। কসাই, বিয়ে বা কোনো পার্টি অথবা রেস্তোরাঁর ক্রেতারা কিনছেন। ছাগল বেশি উঠেনি। ২৫ জুনের পর জমবে হাট।

গাবতলীর অস্থায়ী পশুর হাটের ম্যানেজার আবুল হাশেম বলেন, ঈদকেন্দ্রিক হাটের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদের এখনও ১০ দিন বাকি। ইতোমধ্যে পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ারের কাজ শেষ। ১১টি হাসিল ঘরের মধ্যে ৮টির নির্মাণ এরই মধ্যে শেষ হয়েছে। হাট জমলে বাকি তিনটাও সম্পন্ন হবে৷ চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরগুনা, নাটোর, মেহেরপুর, রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানের ৬০ জন বড় ব্যাপারি ইতোমধ্যে সেড বরাদ্দ নিয়েছেন। সেগুলোর কাজও প্রায় শেষ।

তিনি বলেন, এবার হাটের হাসিল লেখার জন্য লোক নিয়োগ করা হয়েছে ৪০০ জন। স্বেচ্ছাসেবক কাজ করবে দুই বেলা মিলে ৮০০ জন। স্থায়ী টয়লেট কিছু আছে। অস্থায়ীভাবেও কিছু বসানো হবে।

‘কোরবানির পশু এখনও আসা শুরু হয়নি। তবে ১২ মাস যারা এই স্থায়ী পশুর হাটে ব্যবসা করেন সেসব ব্যবসায়ী গরু-খাসিসহ অন্যান্য পশু আনছেন কোরবানি উপলক্ষ্যে। অন্যান্য বছরের ন্যায় এবারও হাসিল একই থাকছে হাটে। শতকরা ৫ টাকা, হাজারে ৫০ টাকা, লাখে পাঁচ হাজার হাসিল। গত কোরবানির ঈদে ছাগল, গরু, ভেড়া, মহিষ মিলে বিক্রি হয়েছিল ২০ হাজারের বেশি পশু।’

‘এবার যদি হাটে পশুর সরবরাহ বেশি হয় তবে দাম কমবে, আর যদি কম হয় তাহলে বাড়বে দাম। তবে প্রতি বছরই সরকারি হিসাবে সাত শতাংশ বিক্রি বাড়ে। সেই হিসাবে এবারও পশু বিক্রি বাড়ার আশা করছি।’ হাট কবে থেকে পুরোদমে জমে উঠবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলী হাটে প্রতিদিনই বেচাকেনা হয়। তবে আগামী শুক্রবার ঈদের বেচাকেনা জমবে পুরোদমে।’

 

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

এ সম্পর্কিত আরও পড়ুন

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো. অন্তর (২০) নামে এক তরুণের। ফেনীর দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়ক-এর এনায়েতভূঞা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাইরাসজনিত সংক্রামিত হাম রোগের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গফুর মন্ডল পাড়া এলাকায় এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, প্যারামেডিক মিষ্টি খাতুন, শামীমা আক্তার ও মেহেদী হাসান ইমন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী ভাইরাসজনিত সংক্রামক

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড বই চালুর নামে শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুস সোবাহান রাজা ও সদস্য সচিব আহসান হাবিব পাঞ্জেরী পাবলিকেশন কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই চালুর প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সমিতির রূপালী ব্যাংকের ৮৪৭

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত