
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ২১:৭

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে বিধবা, প্রতিবন্ধী, অসহায় ৫০টি পরিবারের সদস্যদের মধ্যে গরু বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি এফ এ আর গ্রুপের চেয়ারম্যান এবং কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ।
শুক্রবার ১৬ জুন সকাল এগারোটায় হিজলা উপজেলার সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গরু বিতরণকালে উপস্থিত ছিলেন তার ছোট ভাই আইনজীবী ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম।
ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম জানান, তার মমতাময়ী মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গরু বিতরণ কর্মসূচীর চতুর্থ পর্যায় আজ। তিনি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

অসহায় পরিবারের মধ্যে গরু বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সালাউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন মাতুব্বর সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি