
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০:৩৭

বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
শনিবার সন্ধ্যায় ধনু সিকদার বাজারে হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোক্তার খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব সিকদার, সাধারণ সম্পাদক ইমন সরদার সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

বিক্ষোভ সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিকে হত্যার হুমকি দেয়া আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি তাকে যারা মদদ জুগিয়েছেন তাদেরও গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। যাতে আর কোনো দেশ বিরোধী অপশক্তি এমন সাহস দেখাতে না পারে।