
প্রকাশ: ২৩ মে ২০২৩, ২০:৪৮

বরিশালের হিজলা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম চলবে।
উপজেলা ভূমি অফিসে সোমবার দুপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে লাল ফিতা কেটে সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তারেক হাওলাদার। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস সহ ছয়টি ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সেবা নিতে আসা সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশে স্মার্ট ভূমিসেবা চালু করেছেন। এখন থেকে ঘরে বসেই আপনারা ভূমি সংক্রান্ত সকল সেবা জানতে পারবেন মোবাইলের মাধ্যমে।

তাছাড়া ভূমি উন্নয়ন কর, খতিয়ান(পর্চা), ভূমি বিষয়ক পরামর্শ পেতে, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে ১৬১২২ নাম্বারে ফোন করতে পারবেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি