
প্রকাশ: ১৯ মে ২০২৩, ৩:৫৬

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের প্রচার প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

আজ শুক্রবার নগরীর ৪নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গণসংযোগ চালিয়ে বায়তুল মোমেন জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে শ্রীপুর কলোনি এলাকায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
এ সময় তিনি বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করতে চাই।’