
প্রকাশ: ৮ মে ২০২৩, ১৯:২৫

পিরোজপুরের নাজিরপুর উপজেরায় ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা নামের এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার সকালে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রমজান মৃধা (২০) জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের পুত্র।
এ সময় ইটভাঙ্গা মেশিন চালক আজিজুল নামের আরেক যুবক গুরুতর আহত হয়।নিহতের মামা শফিকুল শেখ জানান ,সকালে ইটভাঙ্গা মেশিনটি পিরোজপুরের সদর উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষনা করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি