শনিবার, ২৫ জুলাই, ২০২৬১১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলি রেলস্টেশনে মাষ্টার শূন্যতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০২৩, ২২:৫১

শেয়ার করুনঃ
হিলি রেলস্টেশনে মাষ্টার শূন্যতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের

দিনাজপুরের হিলি রেলস্টেশনের কোনো স্টেশন মাস্টার নেই। তাই ট্রেন দাঁড়াচ্ছে প্ল্যাটফরমশূন্য লাইনে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বৃদ্ধ, নারী ও শিশু যাত্রীরা। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। বারবার উর্ধতন কতৃপক্ষের নিকট আবেদন করেও কোন সুরাহা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। 

শনিবার (৬ মে) হিলি রেলস্টেশনের ট্রেনযাত্রী ও বুকিং সহকারীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, ১৯৮৫ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রফতানি কার্যক্রম চালু হওয়ার পর থেকে হিলি রেলস্টেশনের গুরুত্ব বাড়তে থাকে। তবে সরকার এই বন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আয় করে থাকলেও এখন পর্যন্ত এই রেলস্টেশনে আধুনিকতার কোন ছোঁয়া লাগে নাই। রেলস্টেশনে নেই যাত্রী ছাউনি, নেই টয়লেট, নেই বিশ্রামাগার।

আরও

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

  অযত্ন অবহেলায় রেলস্টেশনের স্টাফ কোয়ার্টার ভবনগুলো এখন প্রায় ধংসের দারপ্রান্তে। আগে ঢাকাগামী ট্রেন এই স্টেশনে দাঁড়ার কারণে যাত্রী সংখ্যা বেশি ছিলো। সীমান্তের কোল ঘেঁষে রেললাইন যাওয়ায় বিজিবি'র আপত্তির কারণে ঢাকাগামী ট্রেন এই স্টেশনে দাঁড়ায় না। ফলে ঢাকাগামী যাত্রীদের ট্রেনে উঠতে হয় বিরামপুর অথবা জয়পুরহাট স্টেশনে গিয়ে। বর্তমানে চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এবং তিতুমীর এই দুটি ট্রেন এখানে দাঁড়ায়। গত ১ মে থেকে মাষ্টার শূন্যতার কারণে ট্রেন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ট্রেনযাত্রী ইসমাইল হোসেন বলেন, হিলি স্থলবন্দরে একটিই রেলস্টেশন। এই স্টেশন থেকে আমদানি-রপ্তানিকারক, রাজশাহীগামী শিক্ষার্থীরাসহ সাধারণ যাত্রী ট্রেনে যাতায়াত করে থাকেন। এখানে নেই যাত্রী ছাউনি, পর্যাপ্ত বসার ব্যবস্থা, টয়লেট ও বিশ্রামাগারসহ নানাবিধ সমস্যা রয়েছে। তার সঙ্গে আবার যুক্ত হয়েছে প্ল্যাটফরমবিহীন লাইনে ট্রেন দাঁড়ানো। এতে আমাদের ট্রেনে উঠতে খুব সমস্যায় পড়তে হচ্ছে।

আরেক যাত্রী মোছা রুমানা আক্তার বলেন, শুনেছি হিলিতে অস্থায়ী ভিত্তিতে একজন স্টেশন মাস্টার কর্মরত ছিলেন। তখন এখানে ট্রেনগুলো থামতো প্ল্যাটফরমযুক্ত ১ নম্বর লাইনে। আমরাও অনায়াসে ট্রেনে ওঠানামা করতে পারতাম। শনিবার (৬ মে) টিকেট কাটার পর দেখতে পাচ্ছি ট্রেন ২ নম্বর লাইনে দাঁড়িয়েছে।  বাচ্চা ও লাগেজ নিয়ে ট্রেনে উঠতে খুব কষ্ট হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাজশাহীগামী শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, আমি রাজশাহিতে লেখাপড়া করি। ছুটিতে বাড়িতে এলে বরেন্দ্র ট্রেনে রাজশাহী যাই। আজ শুনছি ট্রেন ২ নম্বর লাইনে দাঁড়াবে। আর ২ নম্বর লাইনে কোনো প্লার্টফরম নেই। তাই কষ্ট করে ব্যাগসহ মালামাল নিয়ে ট্রেনে উঠতে হবে।

এলাকাবাসী মো. রুহুল আমিন বলেন, ‘হিলি রেলস্টেশনে একজন অস্থায়ী স্টেশন মাস্টার ছিলেন।  গত ৩০ এপ্রিল কর্মরত অস্থায়ী মাস্টার চলে গেছেন। এখন স্টেশনটি মাস্টারশূন্য হয়ে পড়েছে। শুধু একজন বুকিং সহকারী আর ৩ জন স্টাফ দিয়েই চলছে এই স্টেশন। মাস্টার না থাকায় উত্তরে বিরামপুর ও দক্ষিণে পাঁচবিবি রেলস্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হিলি রেল স্টেশনটি। ট্রেন ইচ্ছেমতো ২ নম্বর লাইনে দাঁড়াচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে। তাই টিকিট কাটার পর ট্রেনে ঝুলন্ত অবস্থায় উঠতে হচ্ছে যাত্রীদের। অনেকে তাড়াহুড়োর কারণে ট্রেনে উঠতে পারছেন না। 

হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। আন্তঃনগর ট্রেন না দাঁড়ানোর কারণে অনেক আমদানি রফতানি কারককে বিরামপুর অথবা জয়পুরহাট স্টেশনে নেমে হিলিতে আসতে হয় এবং যেতে হয়। এতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমি উর্ধতন কতৃপক্ষের নিকট বার বার আবেদন করেছি কিন্তু কোন সুরাহা পাওয়া যায়নি। এমনকি রেল মন্ত্রী'র নিকট মৌখিক ও লিখিত আবেদন করেও কোন সুরাহা পাইনি। এখানে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয় বলে জানান তিনি। 

হিলি রেলস্টেশনের বুকিং সহকারী মো. সুজন মিয়া বলেন, হিলি রেলস্টেশনে বর্তমানে ১ নম্বর লাইনের পরিবর্তে ২ নম্বর লাইনে ট্রেন চলছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। গত ৩০ এপ্রিল থেকে কর্তব্যরত অস্থায়ী মাস্টার রিজাইন দিয়ে চলে গেছেন। আমি শুধু  টিকিট বিক্রি করছি। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত স্টেশন মাস্টার নিয়োগ দেবে।  আশা করি, দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়িত প্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এবং প্রায় পুরো বিল পরিশোধের অল্প সময়ের মধ্যেই কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের ইটের সলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করা হয়। তিনি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন