
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১:৩৫

সমাজ সেবায় মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড পেলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এ উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বরিশাল ফরএভার লিভিং সোসাইটির মাধ্যমে নানাবিধ সমাজিক ও মানবিক, উন্নয়ন মূলক কাজে অবদান রাখায় ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল কর্তৃক ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড মনোনীত হন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পিরজাদা শহিদুল হারুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুল ও বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বরিশাল সম্মিলিত নাগরিক সমাজের উপদেষ্টা এইচ এম মনিরুজ্জামান ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির সদস্যবৃন্দ।