
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০:২৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ ৬ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর শের - ই - বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় বেপারি পরিবহণ চালক মিলন আহত হয়েছেন। অপরদিকে প্রচেষ্টা পরিবহণ চালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

আহত বেপারী পরিবহনের চালক মিলন বলেন, ঢাকা থেকে ৪৭ জান যাত্রী নিয়ে কলাপাড়া যাচ্ছিলেন তারা। এসময় নথুল্লাবাদ থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহন নামক যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে শের - ই - বাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর সামনে আসলে গতিবিধি ঠিক রাখতে না পারায় সড়কের মাঝে ব্রক হয়ে যায়। এসময় বেপারি পরিবহন সজোড়ে থাক্কা দিলে মহাসড়কের পাশে পরে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।