বুধবার, ৪ নভেম্বর, ২০২৬১৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জমে উঠেছে হিলি সীমান্তের ঈদ বাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ২২:৪২

শেয়ার করুনঃ
জমে উঠেছে হিলি সীমান্তের ঈদ বাজার

আর মাত্র সাত আট দিন পরে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জমে উঠেছে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলি'র ঈদ বাজার।নতুন পোশাকে ঈদ কাটবে, এমন প্রত্যাশায় দিনের গরমকে উপেক্ষা করে ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাক কিনতে। শীতাতপ নিয়ন্ত্রিত বিপণিবিতানগুলোতে ক্রেতাদের বাড়তি চাপ।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সাপ্তাহিক ছুটির দিনে হিলি বাজারের, খাঁন টেইলার্স, বৃষ্টি গার্মেন্টস, লাবণ্য ফ্যাশণ, সামি ফ্যাশন, ত্বোহা কসমেটিকস দোকানসহ বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। এবারে রোজার প্রথম সপ্তাহ থেকেই লোকজন ঈদের জন্য নতুন পোশাক তৈরি করতে শুরু করেছে। সেই সাথে কেনাকাটাও শুরু হয়েছে। ঈদ যতই ঘনিয়ে আসছে বাজার ততই জমে উঠছে। অন্যান্য বারের মতো এবারও মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে গঙ্গা,

নায়রা, সারারা, লেহেঙ্গাসহ বিভিন্ন নামের থ্রি পিচ, টু-ড্রেসার এবং সুতি কাপড়। পাশাপাশি ছেলেদের রয়েছে বিভিন্ন ব্রান্ডের পাঞ্জাবি, টি শার্ট, জিন্সের প্যান্টসহ অনেক পোশাক। দেশি পোশাকের পাশাপাশি হিলির বাজারে ভারতীয় পোশাকও রয়েছে। শিশু থেকে শুরু করে তরুণীদের এসব পোশাকের প্রতি বেশি ঝোঁক দেখা যাচ্ছে। 

আরও

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে পোশাকের আকাশছোঁয়া দামে বেকায়দায় আছেন ক্রেতারা। অল্প আয়ের মানুষ মার্কেটে এসে পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চড়া দাম হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেক ক্রেতা। তবে দোকানিরা বলছেন সবকিছুর দাম অনেক বেশি। সেই তুলনায় পোশাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

হিলি বাজারে দেশি-বিদেশি পরিধেয় বস্ত্রের পাশাপাশি ক্রেতারা এখানে মেলাতে পারছেন কসমেটিক সামগ্রি। আর তাই প্রতিবারের ন্যায় এবারও বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্দা, জয়পুরহাট থেকে অনেকে ভিড় জমিয়েছেন হিলিতে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তৈরি পোশাক বিপণীগুলোতে শোভা পাচ্ছে বাহারি পোশাক। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, প্রকারভেদে থ্রি পিচ ৮'শ-১০০০ টাকা থেকে শুরু করে ৫-৭ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে। পাঞ্জাবি ১০০০-১২০০ থেকে ২০০০-২৫০০ টাকা এবং শিশু ও বাচ্চাদের পোশাক ৫০০ টাকা থেকে ১৫০০-২০০০ টাকা চাওয়া হচ্ছে।  এছাড়াও থান কাপড় ও গজ কাপড়ের দোকানগুলোতে ও ক্রেতাদের সমাগম দেখা গেছে। জুতার দোকনেও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। 

হিলি বাজারে ঈদের পোশাক কিনতে আসা উপজেলার কোকতাড়া গ্রামের আব্দুল আলিম মন্ডল বলেন, আমার গ্রাম গঞ্জের সাধারণ কৃষক মানুষ। বাজারে আসছি ঈদের কাপড় কিনতে। কিন্তু এখানে এসে হিসেব মিলাতে পারছি না। আবার ঈদে ছেলে মেয়েদের নতুন পোশাক না দিলেও না। কাপড়ের দাম অনেক বেশি। তারপর ছেলের পাঞ্জাবি নিলাম, আর মেয়ের কাপড় বানাতে দিয়েছিলাম তা নিলাম।

হিলি বাজারে বগুড়া থেকে আসা রেশমা বেগম, আমি নিজে চাকরি করি ও আমার স্বামী চাকরি করে। আমি জানি হিলি বাজারে ভারতীয় নিত্যনতুন পোশাক, কসমেটিক পাওয়া যায়। তাই এবারও এসেছি ছেলে-মেয়েদের নিয়ে তাদের পছেন্দের কাপড় ও কসমেটিকস কিনতে। জয়পুরহাট থেকে আসা রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, হিলি বাজার থেকে ভারতীয় জুতা ও ছোট বোনের জন্য কসমেটিক কিনতে এসেছি।

হিলি বাজারের লাবণ্য ফ্যাশণ এর স্বত্বাধিকারী আনারুল ইসলাম বলেন, মহামারি করোনার কারণে গত দুই বছর তেমন ব্যবসা করতে পারি নাই। তবে এবার ঈদের বাজার জমে উঠেছে। বেচাকেনা যথেষ্ট ভালো হচ্ছে। আশা করা যায় শেষ মূহুর্তে আরও বেচাকেনা বেশি হবে। হিলি বাজারের কসমেটিকস দোকান এর মালিক তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, রোজার প্রথম এর দিকে তেমন বেচাকেনা ছিলো না। তবে এখন আগের চেয়ে বেচাকেনা অনেক বেড়েছে। আশা করছি বেচাকেনা আরও বাড়বে। 

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলিতে গাড়ি নিয়ে পোশাক কিনতে আসছেন ক্রেতারা। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এ দুদিন বেশি লোকজন আসে।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে