
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ২৩:৬

পটুয়াখালীর মহিপুর থানা যুবলীগ আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট নিজ অর্থায়নে দলীয় নেতাকর্মীসহ শতাধিক গরীব ও দুস্থ মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ বস্র বিতরণ করেছেন। বুধবার বেলা ১১টায় মহিপুর থানা যুবলীগ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে এ উপহারের বস্র প্রত্যেককে নিজ হাতে তুলে দেন এই যুবলীগ নেতা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু,মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ ফেরদৌস হাওলাদার,মহিলা আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্য মোসাঃ মিনারা বেগম, যুবলীগ নেতা মোঃ সিদ্দিক মোল্লা,দেলোয়ার হোসেন খান,মোঃ লিটন আকনসহ বিভিন্ন পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ।

মহিপুর থানা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকন বলেন, প্রতিবছর রমযানে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে নুর সামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম নিখিল এর আহবানে যুবলীগ নেতা কর্মীসহ শতাধিক গরীব ও দূস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা থাকবে বলে জানান তিনি।