
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩, ২২:২০

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া গ্রামের কৃতিসন্তান ও নগরবাড়ি কৃষি ডিপ্লোমা কলেজের প্রতিষ্ঠা কালীন সহযোগী কৃষিবিদ আলহাজ্ব আব্দুল মজিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রেহাই মেঘারপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল হক নেলিনের পিতা।
শুক্রবার (৭ এপ্রিল) মধ্যরাত ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি বার্ধক্যজনিত কারণে শুক্রবার মধ্যরাতে ইন্তেকাল করেন। তাকে শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বাদ জোহর প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে রুহুলী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।