শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বেশি স্মার্টনেস দেখাবেন না, পুলিশ কর্মকর্তাকে হাইকোর্ট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩, ২০:১৯

শেয়ার করুনঃ
বেশি স্মার্টনেস দেখাবেন না, পুলিশ কর্মকর্তাকে হাইকোর্ট

মানিকগঞ্জে রুবেল হত্যার ঘটনার তদন্ত কর্মকর্তা মো. মাসুদ রানাকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আদালতের কাছে বেশি স্মার্টনেস দেখাবেন না। একদম কারাগারে পাঠিয়ে দেবো।সোমবার (৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলেন।শুনানির শুরুতেই রুবেল হত্যা মামলায় মাত্র ৪২ ঘণ্টায় অভিযোগপত্র দেওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন আদালত।

এসময় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, আপনার মতো পুলিশ অফিসার দরকার। আপনি মাত্র ৪২ ঘণ্টায় হত্যা মামলার তদন্ত শেষ করলেন? এ সময়ের মধ্যে কখন সাক্ষী নিলেন, কখন ঘুমালেন, কখন খাওয়া-দাওয়া করলেন তা আমাদের দেখান। আর কতটি মামলা আপনি তদন্ত করেছেন, সেগুলো কত সময়ে শেষ করেছেন তার তালিকা জমা দেন।এসময় পুলিশ কর্মকর্তা মাসুদ রানা বলেন, এটা আমার প্রথম তদন্ত। এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, অভিযোগপত্র দ্রুত দিলেও সমস্যা। আবার দেরি করে দিলেও সমস্যা।

আরও

ফুটবল খেলার মাইকিং: টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলার মাইকিং: টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত শতাধিক

আদালত বলেন, তাহলে আমরা একটা মক ট্রায়াল করি। কত দ্রুত অভিযোগপত্র দিতে পারেন, সেটা আমরা দেখতে চাই।ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, এটা দেখার এখতিয়ার আপনাদের আছে।একপর্যায়ে আদালত দাখিল করা নথিতে দেখতে পান, মানিকগঞ্জের সাটুরিয়া থানার মামলার একটি তদন্ত প্রতিবেদন রেফারেন্স হিসেবে নথিতে সংযুক্ত করে দেওয়া হয়েছে।

এসময় আদালত পুলিশ কর্মকর্তা মো. মাসুদ রানাকে ভর্ৎসনা করে বলেন, কেন আপনি এটা দিলেন? আপনার কাছে তো রেফারেন্স চাওয়া হয়নি। আপনি বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। নিজেকে বেশি স্মার্ট মনে করেন? কোর্টের সঙ্গে বেশি স্মার্টনেস দেখাবেন না। একেবারে কারাগারে পাঠিয়ে দেবো।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় সরাইলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় সরাইলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

পরে আদালত এই মামলার শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।এর আগে গত ১৪ মার্চ রুবেল (২২) হত্যার ঘটনায় মরদেহ উদ্ধার থেকে নিয়ে মাত্র ৪২ ঘণ্টায় করা তদন্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

একই সঙ্গে রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার পুলিশের উপ-পরিদর্শক মো. মাসুদ রানাকে কেস ডকেটসহ ৩ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়। এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে আজ আদালতে উপস্থিত হন পুলিশের ওই কর্মকর্তা।গত ১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে করা হয় রিট।

প্রতিবেদনের একাংশে বলা হয়, মরদেহ রাত দেড়টায় উদ্ধারের পর সুরতহাল করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় হাসপাতালে। এরপর মামলা, আসামি গ্রেফতার, ঘটনাস্থল পরিদর্শন, মানচিত্র তৈরি, সাক্ষ্যগ্রহণসহ একে একে অন্তত ৯টি ধাপ পেরিয়ে হত্যা মামলার তদন্ত শেষ হয় মাত্র ২২ ঘণ্টায়। পরবর্তী ২০ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে হাজির, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়সহ তদন্তের সব প্রক্রিয়া শেষ করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অর্থাৎ, মরদেহ উদ্ধার থেকে আদালতে অভিযোগপত্র জমা দিতে পুলিশের সময় লেগেছে মাত্র ৪২ ঘণ্টা।

দুদিনের কম সময়ে খুনের মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার ঘটনায় অনেকে প্রশংসা করলেও প্রশ্ন তুলেছেন আইন ও তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা।তারা বলছেন, মামলাটির তদন্ত শেষ হয়েছে রকেটের চেয়েও দ্রুতগতিতে। এটা ব্যতিক্রমী ও আশ্চর্যজনক ঘটনা। পুলিশের এমন তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাও।

গত বছরের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে মানিকগঞ্জ সদরের কৈতরা গ্রামের একটি হ্যাচারিতে খুন হন রুবেল। পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে সোহেল নামের একজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সর্বশেষ সংবাদ

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

জনপ্রিয় সংবাদ

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র, কার্যকর ও বাস্তবায়নযোগ্য দলিল; এর বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই সংবিধান সংশোধনের মাধ্যমে এ সনদ কার্যকর করতে সক্ষম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

শনিবার (৪ এপ্রিল) বরিশালে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। জেলা প্রশাসক সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন,

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া জিনবুনিয়া খাল দখলমুক্ত করতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ছলিমুল্লাহ তালুকদার এ আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, খেপুপাড়া মৌজার প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ জিনবুনিয়া খালের টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী অংশ ঘিরে অন্তত সহস্রাধিক একর আবাদি জমি রয়েছে। ওই জমির উৎপাদিত ফসলের উপর নির্ভর

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

“উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা শুরু হয়েছে।  শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই ৭ দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়। উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে শনিবার সকাল ১০টার দিকে ৬০ বছর বয়সী নির্মাণ শ্রমিক ইউনুস আলী এর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা নদীর শাখা খালে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান,