
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ৩:৩৮

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র উদ্যোগে ৬৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।সারাদেশে সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়ন কর্তৃক মাস ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী অংশ হিসেবে ৩১ মার্চ শুক্রবার ৫ টায় টেকনাফ ব্যাটালিয়ন সদরের ২ নং বিজিবি গেইট সংলগ্ন অডিটোরিয়াম এর সম্মুখে এ ইফতার বিতরণ করা হয়।টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ৩৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে এই ইফতার বিতরণ করেন।
এর মধ্যে লেবু শরবত, খেজুর, জিলাপি, চনা-পিঁয়াজু, মুরগির তেহারি এবং ডিমের কোরমাসহ নানান রকমের আইটেম রয়েছে। এছাড়াও টেকনাফ বাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় ২০০ জন এবং সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০০ জনসহ সর্বমোট ৬৫০ জনকে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের পুর্বে অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস । এই মাস ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের । বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ।

তিনি এসময় মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন এবং টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক এ ইফতার বিতরণ কর্মসূচি রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে বলেও জানান । উক্ত ইফতার বিতরণকালে টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন মিনা আসিফ কবীর ও মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি