শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে ৭১ ভূমিহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের জমির দলিল ও চাবি হস্তান্তর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ২৩:২৪

শেয়ার করুনঃ
হিলিতে ৭১ ভূমিহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের জমির দলিল ও চাবি হস্তান্তর

'আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার' এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষে আশ্রায়ন প্রকল্প-২ আওতায়  দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ৭১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী'র উপহারের দুই শতক জমির দলিল ও পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (২৯ মার্চ) বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৭১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুই শতক জমির দলিল ও পাকা ঘরের চাবি হস্তান্তর করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি ছদরুল ইসলাম। 

আরও

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সোহরাব আলী, ইউপি সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ।

ঘরের দলিল ও চাবি হাতে পেয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সবাই উচ্ছাস প্রকাশ করেন। এদের মধ্যে লোকমান হোসেন, রেনু বেগম, লিপি বেগমসহ উপকারভোগী বেশ কয়েক জানান, তারা কেউ থাকতেন অন্যের বাড়ির আশ্রিত হয়ে। কেউ ভাড়া বাসায়। কেউ যাযাবরের মতো। কারোরই স্থায়ী ঠিকানা ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর উপহার দেওয়ায় তাদের এখন ঠিকানা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সেইসাথে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
প্রধানমন্ত্রীর উপহার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি ছদরুল ইসলাম বলেন, বর্তমান সরকার গরীবের সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা কোন প্রকার টাকা পয়শা ছাড়াই জমির দলিল ও পাকা ঘর পাচ্ছে। 

তিনি আরও বলেন, গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছে। আজ ইউনিয়ন পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আমার বোয়ালদাড় ইউনিয়নে চতুর্থ পর্যায়ে ৭১টি পরিবারের নিকট আনুষ্ঠানিক ভাবে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। কোন ইউপি সদস্য বা কোন প্রতারক চক্র যেন একটি টাকা তাদের কাছ নিতে না পারে এবিষয়ে ইতিপূর্বে হুশিয়ারি করে দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম জানান, “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে মুজিববর্ষের মধ্যে দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও প্রত্য তত্বাবধায়নে মুজিববর্ষে উপজেলায় ৫১০টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর তৈরি করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ১৪৪ টি পরিবারের সদস্যদের জন্য দুই শতক জমির দলিল ও পাকা ঘরের চাবি শতভাগ যাচাই-বাছাই শেষে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২০-২১ অর্থ বছরের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ১৪৫টি পরিবার, দ্বিতীয় পর্যায়ে ১১০টি তৃতীয় পর্যায়ে ৮০টি ও চতুর্থ পর্যায়ে ১৪৪ টি ও অন্যান্য ৩১ মোট ৫১০টি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে পরিবার প্রতি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এরমধ্যে বোয়ালদাড় ইউনিয়নে চতুর্থ পর্যায়ে ৭১টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। তারা ঘরে প্রবেশ করেছেন এবং অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ এর ব্যবস্থা করে দেওয়া হবে জানান তিনি। 

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি