বুধবার, ৪ নভেম্বর, ২০২৬১৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ২২:৩৩

শেয়ার করুনঃ
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগে কারাগারে আটক মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. মোক্তল হোসেনকে নির্দোষ ও ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে ।

এসময় শিক্ষক সমিতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমেন, দুয়ারিয়া এজি মডেল একাডেমীর প্রধান শিক্ষক আবু সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, যুগ্ম-সম্পাদক ও ধামতী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ প্রমূখ।

আরও

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ৭৬ হাজার টাকা চুরি

 

মঙ্গলবার (২৮মার্চ) সকাল ১১টায় স্থানীয় একটি হোটেলে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানীর কোন প্রমান মিলেনি বলে জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. বাহারুল হক। ওই দিন এতো অল্পসময়ে শতশত ককটেল বিস্ফোরণ, বিদ্যালয় ভাংচুর, পুলিশের অস্ত্র ছিনতাই, প্রধান শিক্ষক ও তার জামাতার দু’টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়াসহ সবই ছিল পরিকল্পিত, প্রধান শিক্ষক মো. মোক্তল হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কাজ কি শুধু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের পক্ষে দাড়ানো ? বিভিন্ন সময়ে নারীঘটিত কার্যকলাপের অভিযোগে মোক্তল মাষ্টারসহ ৪ শিক্ষক একাধিক নারীকেলেঙ্কারীর অভিযোগে কারাগারে- চাকুরিচ্যুত ও স্কুলে আসা নিষিদ্ধ করার ঘটনার সময়ও ওই শিক্ষক সমিতি তাদের পক্ষে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে, ঘটনার সত্যতা উদঘাটনে কোন তদন্ত কমিটি গঠন কিংবা শিক্ষক সমিতির পক্ষ থেকে নির্যাতিত ছাত্রীর কাছ থেকে ঘটনার সত্যতা জানা বা খোঁজ খবর না নিয়ে, সিসি ক্যামেরার ফুটেজ না দেখে, যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক থাকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকার পরও ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবী না করে অভিযুক্ত শিক্ষকের নিঃশ্বর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলাকে মিথ্যা আখ্যায় দাবীতোলা কি শিক্ষক সমাজকে কলঙ্কিত করা নয় ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষক নেতারা বলেন, আমরা আমাদের সহকর্মীদের সাথে সহমর্মিতা ও সমবেদনা জানাতেই এ আয়োজন করেছি। তবে শিক্ষক অপরাধী হলে তারও শাস্তির দাবী জানাই। সংবাদ সম্মেলন শেষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে মানব বন্ধন করেছে শিক্ষক নেতারা।

আরও

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

দুবাইয়ে ৫১ লাখ টাকা উপার্জন, এখন ঢাকায় রিকশা চালান মোস্তফা

উল্লেখ্য, গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তল হোসেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারনের দাবী জানিয়ে বিক্ষোভ করলে প্রধান শিক্ষক তার ভাড়াটে লোক দিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। ওই সংবাদে এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। প্রধান শিক্ষককে উদ্ধার করতে আসা পুলিশ ও অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১০টায় পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ প্রধান শিক্ষকসহ অবরুদ্ধদের মুক্ত করে নিয়ে যায়। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রায় ৩ শত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ এবং প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে ওসিসহ ৭ পুলিশ সদস্য, শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১০ জনকে অভিযুক্ত করে এবং শ্লিলতাহানীর ঘটনায় ছাত্রীর বাবা মোক্তল মাষ্টারকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান শিক্ষক মোক্তল হোসেন বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে