
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ৩:৩০

২৬শে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৬ শে মার্চ) বিকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে ১২০ জন বীর মুক্তিযোদ্ধাদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মো. মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,

মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লাসহ ইউপি চেয়ারম্যান প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি