
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ২২:২

পটুয়াখালীর কলাপাড়ায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।