রবিবার, ২৬ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনায় যাবে না আ.লীগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১৭:৫১

শেয়ার করুনঃ
তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনায় যাবে না আ.লীগ

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতায় যেতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অনড় অবস্থানেই থাকবে দলটি।এই পরিস্থিতিতে বিএনপি না এলেও নির্দিষ্ট সময়েই নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বর্তমান অবস্থানেই অনড় থাকবে।সংবিধান অনুযায়ী চলমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে চলতি বছর ডিসেম্বরের শেষের দিকে কিংবা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এই নির্বাচনের সময় বর্তমান আওয়ামী লীগ সরকারই দায়িত্বে থাকবে। তবে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়ে আসছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিএনপি আন্দোলন করলেও উচ্চ আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে চায় না আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগ কঠোর অবস্থান নিয়েছে। এ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা বা বিএনপিকে নির্বাচনে আনতে কোনো ধরনের সমঝোতার কথা চিন্তা করছে না আওয়ামী লীগ।

সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, আদালতের রায়ে অনেক আগেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার দায়িত্বে থাকা অবস্থায় গত দুইটি নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনও বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

তাদের দাবি, সংবিধান মেনেই ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়। এর আগে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি আসেনি বলে নির্বাচন থেমে থাকেনি। ওই নির্বাচনকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত লাগাতার আন্দোলন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। তারপরও ওই নির্বাচন সংবিধান নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনও নির্ধারিত সময়েই হবে।

আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারকরা জানান, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার থাকা অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এটি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। আর ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি আন্দোলন শুরু করেছে। এই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ বা প্রয়োজনও নেই বলে জানান আওয়ামী লীগ নেতারা।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে সংবিধান অনুযায়ী নির্বাচন মেনে নিলে তখন প্রয়োজন হলে আলোচনার কথা চিন্তাভাবনা করবে আওয়ামী লীগ। কিন্তু বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির কাছে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বাংলানিউজকে বলেন, যেহেতু তারা এই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে, তাদের সঙ্গে তো আলোচনার আর সুযোগ নেই। আলোচনার বিষয় তখনই আসতে পারে, যখন তারা এই দাবি থেকে সরে আসবে। এসব দাবি থেকে সরে আসলে তখন দেখা যেতে পারে।  

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলে গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না। নির্বাচন বসে থাকবে না, যথাসময়েই হবে। বিএনপি ছাড়া আরও দল আছে নির্বাচন করার। বিএনপিকে নির্বাচনে অপরিহার্য করে তোলার চেষ্টাও ষড়যন্ত্রের অংশ বলে মনে করি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএনপি ভোট করার জন্য অনির্বাচিত সরকার আনতে চায়, বিষয়টি এমন নয়। ভোটে তাদের নিশ্চিত ভরাডুবি হবে, এটি তারা ভালো করেই উপলব্ধি করে। তাদের আন্দোলনের লক্ষ্য অরাজকতা তৈরি করা। বিএনপি নির্বাচনে এলো কি না, সেটা বড় কথা নয়, দেখতে হবে জনগণ এলো কি না। নির্বাচনে জনগণের অংশগ্রহণই বড় কথা, জনগণের ভোট দেওয়াই বড় কথা। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসেনি, কিন্তু জনগণ ঠিকই ভোট দিয়েছে। যাদের লক্ষ্য অরাজকতা তৈরি করা, তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলানিউজকে বলেন, জনগণের ম্যান্ডেট নিতে হলে নির্বাচনে আসতে হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিএনপিও নির্বাচনে আসবে। এই আমাদের প্রত্যাশা। এটা কাউকে সেধে এনে ভাত খাওয়ানোর বিষয় না। এমনটি শিশুদের ক্ষেত্রে হয়। কিন্তু, রাজনৈতিক দল, রাজনীতির ক্ষেত্রে তো এমনটি হয় না। এখানে ডেকে আনার কোনো বিষয় নেই।

সর্বশেষ সংবাদ

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ফল প্রকাশে অপেক্ষা বাড়ছে, জানা গেল সম্ভাব্য তারিখ

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে থানচি উপজেলার রাজা পাথর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা এবং মো. হেলাল উদ্দীনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, সকালে নৌকাডুবির স্থানের কাছাকাছি পানিতে একটি মরদেহ

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়িত প্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এবং প্রায় পুরো বিল পরিশোধের অল্প সময়ের মধ্যেই কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের ইটের সলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করা হয়। তিনি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি