
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৬

স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খামারিদের গরু, ছাগল, হাঁস, মুরগি, পায়রা প্রভৃতি প্রাণি নিয়ে প্রদর্শনী স্টল সাজানো হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প( এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায়, হিজলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। প্রাণিসম্পদ দপ্তরের অতীত এবং বর্তমান অবস্থা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনের কৃষি খামারের উপমা তুলে ধরেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ প্রণব দত্ত, গুয়াবাড়িয়া ইউনিয়ন ডেইরী ফার্মের সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা, হিজলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, ঔষধ বিক্রেতাগণসহ বিভিন্ন পর্যায়ের খামারিগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শংকর কুমার দে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
