
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০:৩০

সরাইল উপজেলার কালিকচ্ছ পুর্ব শত্রুতার ঘটনাকে কেন্দ্র করেএকই গ্রামের দুই গোষ্ঠী মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় দুইটি ঘর ভাঙচুর করা হয়।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের বিলের পার এই ঘটনা ঘটে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরাইল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিলের পার গ্রামের আছমত আলী(৪০) মো. মনসুর মিয়া(৪৫), ছায়েদ মিয়া(২৫) মোহাম্মদ জজ মিয়া(২০)এবং দুই মহিলাকে আহত করেছে। উপজেলার কালিকচ্ছ ধরন্তী বিলের পার গ্রামের মৃত এনাম মিয়ার বাড়ির লোকজনের সাথে একই গ্রামের জবাল আলীর বাড়ির লোকজনের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যার পর সালিশি বৈঠক বসাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষে কথা কাটাকাটি নিয়ে মারপিট শুরু করে।স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত ৬ জনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, মনছুর মিয়া অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে প্রেরণ করে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আসলাম হোসেন জানান,খবর পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ রয়েছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
