রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬১৮ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভাষাশহীদ শিশু অহিউল্লাহকে মনে রাখেনি কেউ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৯

শেয়ার করুনঃ
ভাষাশহীদ শিশু অহিউল্লাহকে মনে রাখেনি কেউ!

আজ ২১ ফেব্রুয়ারি। বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে বীর সেনানী ভাষাশহীদদের। তবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মাত্র কয়েকজনের নাম-পরিচয় আমরা জানি।

কিন্তু আমরা যাদের কথা জানি, তাদের বাইরেও ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেকে। এদের মধ্যে একজন আট বা নয় বছরের শিশু ভাষাশহীদ অহিউল্লাহ।

আরও

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

যদিও অহিউল্লাহর ব্যাপারে খুব বেশি তথ্য জানা যায়নি। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। শহীদ হওয়ার সময় অহিউল্লাহ তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ‘দৈনিক আজাদ’ পত্রিকায় অহিউল্লাহর শহীদ হওয়ার খবর ছাপানো হয়। সেখানে বলা হয়, সেদিন নবাবপুর রোডে খোশমহল রেস্টুরেন্টের সামনে গুলিবিদ্ধ হয় শিশুটি। ঘাতকের গুলি লাগে অহিউল্লাহর মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে অহিউল্লাহ। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে অহিউল্লাহর বাবা হাবিবুর রহমান ছেলের লাশ নিতে চাইলেও পাকিস্তানি সেনারা লাশটি নিতে দেয়নি। পরবর্তী সময়ে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। যদিও পরে তার কবরের সন্ধান পাওয়া যায়নি।

আরও

আপিল বিভাগে খারিজ, কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থী অযোগ্য

আপিল বিভাগে খারিজ, কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থী অযোগ্য

ভাষাশহীদ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

গণ প্রকাশনী থেকে প্রকাশিত ‘ভাষা আন্দোলন ও ভাষাসংগ্রামীগণ’ গ্রন্থে ভাষাশহীদ অহিউল্লাহ সম্পর্কে ভাষাসৈনিক আহমদ রফিক জানান, ‘অহিউল্লাহ শহীদ হন ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি। তখন তার বয়স মাত্র আট বছর এবং তিনি তৃতীয় শ্রেণির ছাত্র। তিনি ছিলেন রাজমিস্ত্রি হাবিবুর রহমানের ছেলে। ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি নবাবপুর রোডে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ তারিখের দৈনিক আজাদে তার মৃত্যুসংবাদ ছাপা হয়।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কবি আহমদ রফিক তার ‘একুশ থেকে একাত্তর’ বইয়ে নিহতদের মধ্যে শিশু অহিউল্লাহর নামও উল্লেখ করেছেন।

এ ছাড়া ভাষাশহীদ অহিউল্লাহর মরদেহ প্রত্যক্ষকারী ছিলেন তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ভাষাসংগ্রামী ডা. মেজর (অব.) মোহাম্মদ মাহফুজ হোসেন। ১৯৯৬ সালে সেবা পাবলিশার্স থেকে প্রকাশিত আত্মজীবনী ‘আমার জীবনের সত্তর বছর’ গ্রন্থে অহিউল্লাহর কথা উল্লেখ করেছেন।

বইটির ২৮ পৃষ্ঠায় মাহফুজ হোসেন লিখেছেন, ‘সেইদিনই (২২ ফেব্রুয়ারি, ১৯৫২) দুপুরবেলায় নবাবপুর রোডের মানসী হলের সম্মুখে স্কুলের ছাত্রদের একটি মিছিলের উপর টহল মিলিটারির গাড়ি থেকে গুলি ছোড়া হয়। সেই জায়গায় সফিউল্লা (হবে অহিউল্লাহ) নামে ৯ বছর বয়সের একটি ছাত্র গুলিবিদ্ধ হইয়া মারা যায়। তাহার লাশ মেডিকেল মর্গে দেখিয়াছি। বুকের পকেটে তাহার নিজ হাতে থাকা প্রজাপতি সংবলিত এক টুকরা কাগজ ছিল।’

পরবর্তী সময়ে ২০০৭ সালে ‘ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘর’-এর উদ্যোগে বর্ণনাভিত্তিক অহিউল্লাহর একটি ছবি আঁকেন শিল্পী শ্যামল বিশ্বাস।

সূত্র: সময় টেলিভিশন

সর্বশেষ সংবাদ

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের না জড়ানোর আহ্বান বিএনপির

নির্বাচনে ৫৫ ভাগ ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ-পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫৫ ভাগ ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ-পররাষ্ট্র উপদেষ্টা

ভুয়া পোস্ট ছড়াতে জামায়াত নেতার অ্যাকাউন্ট হ্যাক: দাবি জামায়াতের

ভুয়া পোস্ট ছড়াতে জামায়াত নেতার অ্যাকাউন্ট হ্যাক: দাবি জামায়াতের

আগামীকাল প্রথমবার যশোরে তারেক রহমান, উৎসব নগরী জেলা

আগামীকাল প্রথমবার যশোরে তারেক রহমান, উৎসব নগরী জেলা

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জনপ্রিয় সংবাদ

ভোট ডাকাতির সমস্ত ষড়যন্ত্র রুখতে চাই- জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম

ভোট ডাকাতির সমস্ত ষড়যন্ত্র রুখতে চাই- জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম

আত্রাইয়ে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-২

আত্রাইয়ে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-২

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হলেন বরিশালের কৃতি সন্তান মেহেরাব অভি

রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হলেন বরিশালের কৃতি সন্তান মেহেরাব অভি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য পদ লাভ করেছেন বরিশালের কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মী মো. মেহেরাব হোসেন অভি। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তাকে এই সম্মানজনক সদস্যপদ প্রদান করা হয়েছে। মো. মেহেরাব হোসেন অভি সমাজ পরিবর্তনের ব্রত নিয়ে রাজনীতিতে যুক্ত হন। রাজনীতির পাশাপাশি তিনি সৃজনশীল কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। ১৯৯৬ সালের ২১ এপ্রিল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার

প্রবাসীদের ভোট পাহারায় গোয়েন্দা সংস্থাও মাঠে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোট পাহারায় গোয়েন্দা সংস্থাও মাঠে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল গ্রামীণ ব্যাংক কর্মকর্তার

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় রিপন বিশ্বাস (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রিপন বিশ্বাস মহাসড়ক পার হওয়ার সময়

আপিল বিভাগে খারিজ, কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থী অযোগ্য

আপিল বিভাগে খারিজ, কুমিল্লা-৪ এ বিএনপি প্রার্থী অযোগ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি আর আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত ইতিহাস অনুযায়ী, কুমিল্লা-৪

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উৎসব মুখর পরিবেশে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে নানা আয়োজনে দিনাজপুরের "হিলি প্রেসক্লাবের" প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।  আজ শনিবার (৩১ জানুয়ারি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল দশটায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চারমাথা মোড়ে জাতীয় পতাকা উত্তলন ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন কার্যক্রম শুরু করা হয়।  পরে পূর্ব ঘোষিত কর্মসূচি মতে স্থানীয় হাসপাতাল ও থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করা