
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৩:১১

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসওশহীদ দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি জাতীয় পতাকা, তৃতীয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শহীদ মিনার, এবং ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য প্রভাত ফেরি দৃশ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মো. মোস্তফা কামাল, সাংবাদিক মো. আইয়ুব খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, নিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোহাম্মদ আজমত উল্লাহ, সহকারী শিক্ষক মো. এহসানুল কবির, সহকারী শিক্ষক আমীর হামজা, সহকারী শিক্ষক শাহিনূর ইসলাম ঠাকুর, সহকারী শিক্ষক মো. রফিক মিয়া প্রমূখ।