
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩

কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমিতে এক পর্যটকের আল্পনায় ফুটে উঠল কাল্পনিক মৎসকন্যা। আজ সকালে ২ ঘন্টায় এমন নান্দনিক চিত্র ফুটিয়ে তুলেছে গাজিপুর থেকে আসা মো. রফিক নামে পর্যটক ও তার বন্ধুরা। মৎস্য কন্যার নান্দনিক বালু ভাস্কর্য দেখে ভীড় জমে পর্যটকদের। এমন নান্দনিক ভাস্কর্যের সাথে ছবি তুলে স্বরণীয় করে রাখছেন অন্য পর্যটকরা।
মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে ফুটিয়ে তোলা এই প্রাণীটি দেখতে নারীর মতো। যার আছে কোমর অব্দি সোনালী চুল। শরীরের উপরিভাগ নারীদের মতো এবং নিচের দিক মাছের মতো লেজযুক্ত। এমন একটি ভাস্কর্য সমুদ্রের তীরে স্থায়ী ভাবে করার জোর অনুরোধ করছে কুয়াকাটায় আগত পর্যটকরা।
মৎসকন্যা কিভাবে তৈরি করলেন এমন প্রশ্নে তিনি বলেন,আমি ও আমার বন্ধুরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসছি। যেহেতু কুয়াকাটার নাম সাগরকন্যা সেহেতু আমরা এমন একটি ছবি করতে চাই যা এর সাথে মিলে। তাই এই চিন্তা থেকে করছি৷ আমাদের তেমন কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই তবে ইউটিউবে ছবি দেখছি মৎস কন্যার।

পর্যটক মো৷ সোহান বলেন, আমি ভিডিওতে দেখছিলাম মৎস কন্যা। আজ আবার বালুতে আঁকা অবস্থায় দেখতে পেয়ে খুব ভালোই লাগছে।

খুলনার হাবিব বলেন, সত্যি অনেক সুন্দর একটা ড্রইং করেছে। এমন একটি ভাস্কর্য স্থানীভাবে করলে কুয়াকাটায় নতুন আকর্ষণ হবে।
কুয়াকাটা পৌরসভার মেয়র বলেন, কুয়াকাটা সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুনী মানুষ এখানে আসে।মৎস্য কন্যার ভাস্কর্য তৈরি করা ওই পর্যটক প্রসংশার দাবিদার।