শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে পেটালেন গ্রাম পুলিশ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০:৩৮

শেয়ার করুনঃ
হিলিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে পেটালেন গ্রাম পুলিশ !

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বায়নানামা (বন্দকি) বেশি জমি চাষকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত (মেফতাকে) পিটালেন গ্রাম পুলিশ সুদীপ চন্দ্র। 

রোববার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াবালি গ্রামে এই ঘটনা ঘটে। সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও

কাজে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কাজে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

স্থানীয়রা জানান, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেফতাহুল জান্নাত মেফতার পৌনে দুই বিঘা জমি বায়নানামা (বন্দকি) নিয়ে চাষ আবাদ করে আসছেন গ্রাম পুলিশ (দফাদার) সুদ্রীপ চন্দ্র। 

স্থানীয়রা আরও জানান, পৌনে দুই বিঘার পরিবর্তে গোপনে সে পৌনে তিন বিঘা জমি চাষাবাদ করছেন। চেয়ারম্যান সঠিক ভাবে জমি মাপার জন্য আমিন ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে ঘটনা স্হলে (জমিতে) আসেন। জমি মাপ দিয়ে দেখা যায়, আসলেই পৌনে দুই বিঘার পরিবর্তে পৌনে তিন বিঘা ফসলি জমি ভোগ দখল করে আসছে গ্রাম পুলিশ সুদীপ চন্দ্র। মাপ যোগের এক পর্যায়ে ঘটনাস্থলে তাদের মাধ্য এই বিষয় নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে গ্রাম পুলিশ সাবেক ইউপি  চেয়ারম্যান মেফতা কিছু বুঝে উঠার আগেই অতর্কিত ভাবে কিলঘুষি মারতে থাকে। এছাড়াও ধাক্কা দিয়ে চেয়ারম্যানকে সরিষা ক্ষেতে ফেলে দেয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যানের চোখে এবং মাথায় ক্ষত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায়  চেয়ারম্যনকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে ভর্তি করান।

আরও

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ
গ্রাম পুলিশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেফতাহুল জান্নাত মেফতা মুঠোফোনে (০১৭৪০৫৫৮৯৫৫)  জানান, সুদ্রীপ চন্দ্রের নিকট আমার ছোট ভাই পৌনে দুই বিঘা এবং আমার এক বিঘা (মোট পৌনে তিন বিঘা) জমি বায়নানামা (বন্দকি) রাখি। আমাদের জানামতে ওই জমি গ্রাম পুলিশ ভোগ দখল করে আসছে। গত আমন মৌসুমের আগে তাকে এক বিঘা জমির টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে তার কাছে পৌনে দুই বিঘা জমি বন্দক রয়েছে। কিন্তু সে গোপনে আমার অজান্তে পৌনে তিন বিঘা জমি ভোগ দখল করে আসছে। বিষয়টি আমি গভীর নলকূপ মালিকের নিকট জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেয় সোমবার দিন আমার বন্দক রাখা জমি আমিন দিয়ে মাপযোগ করবো এবং তুমি উপস্থিত থাকবে। সেই মোতাবেক আজকে আমিন ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে ঘটনা স্হলে জমি মাপযোগ করতে যায়। জমি মাপযোগ করে দেখা যায় আসলে সে এক বিঘা জমি বেশি ভোগ দখল করে আসছে। তার নিকট পৌনে দুই বিঘা আবাদি জমি বন্দক রাখা আছে অথচ সে পৌনে তিন বিঘা জমি কেন গোপনে দখল করে আসছে এই বিষয়ে তার নিকট জানতে চেয়েছি এবং এক পর্যায়ে তার সাথে আমার বাকবিতন্ডা হয়। আমি কোন কিছু বুঝ উঠার আগেই সে আমাকে আঘাত করতে থাকে। আমি এবিষয়ে থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানে মোবাইল ফোনে মৌখিক জানিয়েছি। সুস্থ হয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করবো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবিষয়ে গ্রাম পুলিশ সুদ্রীপ চন্দ্র বলেন, আমি চেয়ারম্যান সাহেবকে মারধর করিনি। তার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এতে তিনি সরিষার ক্ষেতে পড়ে আহত হন। পরে জানতে পারলাম তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি বিষয়টি আমার ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি। 

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছদরুল ইসলাম জানান, গ্রাম পুলিশ সাবেক ইউপি চেয়ারম্যানকে মারপিট করেছে বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাটি খুবি দুঃখজনক! আমি আমার ওই গ্রামপুলিশকে মৌখিক শাসন করেছি। সে একজন সাবেক চেয়ারম্যান তার গায়ে আঘাত করা মোটেও ঠিক হয়নি। আমার কাছে সাবেক ইউপি চেয়ারম্যান মেফতা বিচার চাইলে আমি তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার করবো।তবে এখন পর্যন্ত আমার নিকট লিখিত কোন অভিযোগ আসেনি। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম জানান, আমাকে গতকাল সাবেক চেয়ারম্যান মেফতাউল জান্নাত মেফতা আমকে জানান গ্রাম পুলিশ জমিজমা বিষয়ের তার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমি বিষয়টি দেখতে চেয়েছি। আপনার মাধ্যমে জানতে পারলাম চেয়ারম্যানকে মারপিট করা হয়েছে। গ্রাম পুলিশ হোক আর কেউ হোক মারপিট এর বিষয়টা মোটেই ঠিক করে নাই। চেয়ারম্যান সুস্থ হয়ে উঠুক বিষয়টি খতিয়ে দেখা হবে। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, বিষয়টি আমি এখনও অবগত হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চালু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানা শনিবার খোলা রয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা,