সোমবার, ২৭ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস: রাষ্ট্রপতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২

শেয়ার করুনঃ
একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস: রাষ্ট্রপতি

বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সোমবার (২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২৩’ উপলক্ষে দেওয়া বাণীতে এ মন্তব্য করেন তিনি।রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দেশের যেসব বিশিষ্ট গুণীজন ‘একুশে পদক ২০২৩’ পেয়েছেন আমি তাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা শহীদদের। শ্রদ্ধাভরে স্মরণ করি তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সব ভাষা সংগ্রামীকে। যাদের দূরদৃষ্টি, অসীম ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি পায়।

আরও

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

আবদুল হামিদ বলেন, ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ শাসিত ভারত ভেঙে ভারত-পাকিস্তান দুই দেশের জন্ম হয়। হাজার কিলোমিটার দূরত্বের ব্যবধানে অবস্থিত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে। মূলত ভাষা আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। আমাদের স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের অবিনাশী চেতনাই যুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস। ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি। সে ধারাবাহিকতায় ১৯৭১ সালে আসে বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, ১৯৯৯ সালে কয়েকজন প্রবাসী বাংলাদেশির প্রাথমিক উদ্যোগ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত আগ্রহ ও ঐকান্তিক চেষ্টায় জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি জাতি হিসেবে আমাদের একটি অন্যতম গৌরবময় অর্জন। মাতৃভাষা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে আমাদের মাতৃভাষা দিবস আজ পৃথিবীর প্রতিটি মানুষের মায়ের ভাষাকে সম্মান জানানোর উৎসবে পরিণত হয়েছে। এছাড়া ২০১০ সালে ইউনেস্কোর একদল ভাষাবিজ্ঞানীর দীর্ঘ গবেষণার পর পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর ভাষা হিসেবে স্বীকৃতি অর্জন করে আমাদের মাতৃভাষা ‘বাংলা’।

আরও

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য

রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। তবে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চা ও সংরক্ষণে আমাদের আরও যত্নবান হতে হবে। একুশে পদকে ভূষিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার মধ্য দিয়ে দেশে মেধা ও মননচর্চার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আমি মনে করি।

সর্বশেষ সংবাদ

শান্তি আলোচনা থেমে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে ইউক্রেনে

শান্তি আলোচনা থেমে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে ইউক্রেনে

পরীক্ষা সংস্কারে কঠোর আইন ও টাস্কফোর্স ঘোষণা মোদির

পরীক্ষা সংস্কারে কঠোর আইন ও টাস্কফোর্স ঘোষণা মোদির

দুপুরের আগেই ঝড়বৃষ্টির শঙ্কা আট অঞ্চলে, সতর্কবার্তা জারি

দুপুরের আগেই ঝড়বৃষ্টির শঙ্কা আট অঞ্চলে, সতর্কবার্তা জারি

হামলা থামালে পাল্টা আঘাত বন্ধ রাখবে ইরানও জানাল তেহরান

হামলা থামালে পাল্টা আঘাত বন্ধ রাখবে ইরানও জানাল তেহরান

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হওয়ার পর প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ওই ছাত্রীকে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার জাহিদ মোল্লা (২০) উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। মামলায় ওই ছাত্রীর

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত আলোচিত মেঘমালতি রিসোর্টের নাম আকস্মিকভাবে পরিবর্তন করে ‘বেলাশেষে রিসোর্ট’ রাখার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেন, স্থানীয় বাসিন্দা এবং পর্যটনসংশ্লিষ্টরা দাবি করছেন, রিসোর্টে অতিথির গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সামনে আসার পর সমালোচনা এড়াতেই এ নাম পরিবর্তন করা হয়েছে। যদিও রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে পাল্টা চাঁদাবাজির অভিযোগ তুলেছে। গত ৮ জুলাই

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হারিচ আহম্মদ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  গ্রেফতারকৃতরা হলো কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে মো. ছারোয়ার (৩৫) এবং একই এলাকার বাসিন্দা মৃত মোজাহারের ছেলে মো. সালেক (৪০)।  শুক্রবার (২৪জুলাই) ভোরে পটুয়াখালী - র‌্যাব ৮ ও নারায়ণগঞ্জ ক্যাম্প র‌্যাব-১১ যৌথ

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় একটি ইলেকট্রনিক ও মেকানিক দোকানে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১০টি বৈদ্যুতিক পানির মোটর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানের মালিক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার দুপুরে গোয়ালন্দ মোড়ের কাজী সুপার মার্কেটে অবস্থিত রুবেল ইলেকট্রনিক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে গোয়ালন্দ মোড় ও আশপাশের

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই মাদকসেবীসহ মোট চারজনকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। রোববার বিকেলে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের ধনু মিয়ার ছেলে সাকিব (২৪) এবং একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৪৬)-কে