
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে সমাবেশ করেছে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সুবিধাভোগীরা।
রোববার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

‘ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ, বেকার ও দারিদ্রতা দূর করার প্রধান উপায়, ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ চাই' প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশ করেন সুবিধাভোগীরা। এসময় তারা ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরনের দাবি তুলে ধরেন।