
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৯

নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘোষনার পর রবিবার সকাল থেকেই জেলা যুবলীগের কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়া শুরু করেছেন পদপ্রত্যাশীরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। এর আগে শনিবার সন্ধ্যায় নওগাঁ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
কেন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চাওয়া হচ্ছে জানতে চাইলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় নিউজবাংলাকে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর সিদ্ধান্ত মোতাবেক যুবলীগ নওগাঁ জেলা শাখার আওতাধীন নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লেখিত উপজেলা সমূহের শুধুমাত্র যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
বিমান আরও বলেন, জেলার প্রতিটি ইউনিটে স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হবে। পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা নিয়ে কেন্দ্রে পাঠানো হবে। এর পর কেন্দ্র থেকে পর্যলোচনা ও তদন্ত করা হবে। সেই সাথে আমরা জেলা যুবলীগ থেকেও তদন্ত করবো পদপ্রত্যাশীদের ব্যাপারে।

তিনি আরও বলেন, পদপ্রত্যাশী মাদকাসক্ত বা বহিরাগত বা অন্যদল ঘেঁষা হলে সে কোন ভাবেই যুবলীগের সাথে যুক্ত হতে পারবেনা। এছাড়া দলের জন্য নিবেদিত,আচার-ব্যবহার ভালো, স্থানীয়ভাবে জনপ্রিয়তা ও শিক্ষিতদের মূল্যালয় করা হবে কমিটি গঠনের ক্ষেত্রে। কোন ভাবেই যেন বিএনপি-জামাত বা অন্য দলের সাথে অতীতে যুক্ত ছিল বা অন্যদলের মনোভাব ছিল এমন কেউ কমিটিতে আসতে না পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় খোঁজ-খবর নেওয়ার জন্যই মূলত পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়েছি। একটি কর্মীবান্ধব ও নিবেদিত প্রাণ হয়ে দল ও স্বস্ব এলাকার জন্য কাজ করবে এমন নেতৃত্ব আমরা চাই।
কোনো ট্যাগ পাওয়া যায়নি