
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটো শ্রমিক ও বাস মালিকদের সাথে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার সকালে উপজেলার বড়খাতা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অটো শ্রমিক ও বাস মালিকদের সাথে মহাসড়কে দুর্ঘটনা রোধ নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয়।
জাহিদুর রহমান চৌধুরী সহকারী পুলিশ সুপার রংপুর সার্কেল বগুড়া রিজিওনাল বগুড়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বগুড়া জেলা রিজিওনাল পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাতীবান্ধা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন, ফকির পাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফজলার রহমান খোক, বড়খাতা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক লাভলু, বাস মালিক সমিতির নেতা শরিফুল ইসলাম সহ আরো অনেকে ।