
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৫

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের চক হাঁসবাড়িয়া রাস্তায় ভাটার ইট বোঝাই পাওয়ারট্রলির চাপায় সাম্মাতুন বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে এই দুুর্ঘটনা ঘটে। সে একই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, সাম্মাতুন বেগম রাস্তার পাশ দিয়ে হাঁট ছিলেন এসময় এইচ বি ইট ভাটার ইট বোঝাই পাওয়ারট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিক সুরতাহাল করেছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি