বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে দুই দিনব্যাপী গ্রামীন পিঠা উৎসব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৫:০

শেয়ার করুনঃ
হিলিতে দুই দিনব্যাপী গ্রামীন পিঠা উৎসব

দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী গ্রামীণ পিঠা উৎসব। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামীণ পিঠার সঙ্গে পরিচিত করতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।  আর পিঠা উৎসবে আগতরা বলছেন, তারা হিলিতে এর আগে এই ধরনের আয়োজন দেখেননি। তাই এসেছেন এই পিঠা উৎসবে। ব্যতিক্রম আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয়রা।

উপজেলার খাট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া মডেল স্কুল মাঠে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেল থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। 

আরও

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুই দিনব্যাপী গ্রামীণ পিঠা উৎসবে আসা শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ডাঙ্গাপাড়া মডেল স্কুল মাঠে পিঠা উৎসব শুনে এসেছি। এখানে এসে পাটিসাপ্টা, তালাইপুরী পিঠা খেলাম। বাড়িতে পিঠা খাওয়া হয়। তবে এত ধরনের পিঠা যে আছে, তা আমার জানা ছিল না। এখানে এসে অন্তত পিঠার নামগুলো জানতে পারলাম।

পিঠা উৎসবে আসা শাহরিয়ার আলমাস রক্তিম বলেন, বন্ধুবান্ধবসহ এই পিঠা উৎসবে এসেছি। বিভিন্ন স্টল ঘুরে দেখছি। ভালোই লাগছে। আমাদের এলাকায় যে এত ধরনের পিঠা আছে, তা আমাদের জানাই ছিল না। এখানে এসে নকশা পিঠা, জামাই পিঠার নাম শুনলাম। সবাই মিলে খেলাম। বেশ ভালো লাগলো। প্রতিবছর যেন এমন পিঠা উৎসবের আয়োজন করা হয়। তাহলে আমাদের মতো নতুন প্রজন্ম গ্রামীণ পিঠা সম্পর্কে জানতে পারবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পিঠা উৎসব
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

পিঠা উৎসবে অংশ গ্রহণকারী স্টল মালিক স্কুল শিক্ষার্থী মৌসুমী আক্তার মৌ বলে, আমি স্কুলে লেখাপড়া করি। আমাদের শিক্ষকরা এই পিঠা উৎসবের আয়োজন করেছেন। আমরা কয়েকজন সহপাঠী মিলে একটি পিঠার স্টল দিয়েছি। দুধপুলি, খেজুর পিঠা, নিমপাতা পিঠা, পাটিসাপটা বিক্রি করছি। বেচাকেনাও ভালো হচ্ছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে লোকজনের সমাগম অনেক বেশি ও আজ বেচাকেনা বেশি হচ্ছে। 

দুই দিনব্যাপী গ্রামীণ পিঠা উৎসব সম্পর্কে জানতে ডাঙ্গাপাড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম বলেন, প্রথম বারের মতো গ্রামীণ ঐহিত্যবাহী পিঠা সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই পিঠা উৎসবের আয়োজন।  প্রথমবারেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষদের ব্যাপক সমাগম ঘটেছে। স্থানীয়রা ছাড়া অনেক দূর থেকে আসছেন অনেকে। এবারের পিঠা উৎসবে ১১টি স্টল আছে। স্টলগুলোতে ভাপাপুলি, দুধপুলি, খেজুর পিঠা, নিমপাতা পিঠা, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতাইসহ ৫১ প্রকারের পিঠা বিক্রি হচ্ছে। দুই দিনব্যাপী এই পিঠা উৎসব শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শেষ হবে।

সর্বশেষ সংবাদ

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ আটক নারী, পালালেন কথিত সাংবাদিক

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ আটক নারী, পালালেন কথিত সাংবাদিক

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এ সম্পর্কিত আরও পড়ুন

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে মো. মফিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় মো. মাসুদ মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, স্ত্রীকে অশ্লীল গালি দেওয়াকে কেন্দ্র করে মফিদুলের সঙ্গে মাসুদের কথাকাটাকাটি হয়। এর জেরেই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত মফিদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামের লালু মিয়ার ছেলে। গ্রেপ্তার মাসুদ মিয়া তাঁর

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ আটক নারী, পালালেন কথিত সাংবাদিক

পাঁচবিবিতে ট্যাপেন্টাডলসহ আটক নারী, পালালেন কথিত সাংবাদিক

য়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নগদ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মোছা. উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, তিনি কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী মো. শাহীন আলমের স্ত্রী। অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে মনে হয়েছে। বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।  এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ