মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকার খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রকে বন্দি রেখেছে: ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩২

শেয়ার করুনঃ
সরকার খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রকে বন্দি রেখেছে: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্দি রেখেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রকে বন্দি রেখেছে। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র আজ যেন সমার্থক। খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে। গণতন্ত্রের মুক্তি হলেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল। তিনি আশা প্রকাশ করেন তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

আরও

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

মির্জা ফখরুল বলেন, জনগণ আজ গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অবতীর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি সন্নিবেশিত করে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। ইতোমধ্যেই এই ১০ দফা দাবি জনগণের ব্যাপক সমর্থন লাভ করেছে। সরকার এই দাবিকে অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে ষড়যন্ত্র করছে। হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা, গ্রেফতার ও ব্যাপক দমন-নিপীড়ন চালিয়ে, মানবাধিকার হরণ করেও ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে চলছে দ্রুত গতিতে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৮ ফেব্রুয়ারি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক দিন। ২০১৮ সালের এই দিনে প্রতিহিংসাপরায়ণ আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ১/১১’র জরুরি অবস্থায় সরকারের বিরাজনীতিকরণের মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে অন্যায়ভাবে আটক রেখেছে। শুধু ফরমায়েশি সাজা দিয়ে তাকে আটক রাখা হয়নি, তার প্রাপ্য জামিনের অধিকার কেড়ে নিয়ে ২৫ মাস অন্যায়ভাবে কারাগারে বন্দি রেখেছিল।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

তিনি বলেন, বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা আরও তীব্র হয় এবং তার জীবন হুমকির মুখে পড়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনকেও দমন করতে সরকার নিষ্ঠুর নির্যাতন চালায়। দেশ-বিদেশে সর্বত্র বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সোচ্চার হয়। আইনগতভাবে বারবার তার জামিনের আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি। আইনি লড়াই করতে বিদেশ থেকে আইনজীবী আসতে চাইলেও সরকারের আপত্তির কারণে তাকে আসতে দেওয়া হয়নি। পরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শর্তসাপেক্ষে সরকার তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে প্রকারান্তরে গৃহবন্দি করে রাখা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, তার উন্নত, উপযুক্ত সুচিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করলেও, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। এসব ঘটনায় দিবালোকের মতো সত্য প্রমাণিত হয় যে, সরকারের অগণতান্ত্রিক, গণবিরোধী, আইন পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি, লুটপাট, ভোটের নামে প্রহসন নির্বিঘ্নে চালিয়ে যেতে ফ্যাসিবাদী সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্যই ফরমায়েশি সাজা দিয়ে, তার সব আইনগত অধিকার কেড়ে নিয়ে তাকে আটক করে রেখেছে। অপরাধ না করেও ফ্যাসিবাদী সরকার বেগম খালেদা জিয়াকে হেয়প্রতিপন্ন ও জনমতকে বিভ্রান্ত করতে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু জনগণ জানে ও বিশ্বাস করে তাদের প্রিয় নেত্রী কোনো অপরাধ করেননি। শুধু সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার ওপর নির্মম, নিষ্ঠুর জুলুম নেমে এসেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণে, অধিকার আদায়ে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরন্তরভাবে লড়াই করে চলেছেন। এ জন্য জনগণ তাকে ‘দেশনেত্রী’, ‘আপসহীন নেত্রী’, ‘গণতন্ত্রের মাতা’ বলে অবিহিত করে। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই ৯০ দশকে স্বৈরাচারের পতন হয়েছে। একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তিনি, রূপকারও ছিলেন তিনি। স্বৈরাচারের পতনের পর তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। ৯০ পরবর্তী অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের বিপুল রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি স্বৈরাচারের ধ্বংসস্তূপের ওপর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করেছিলেন। তার নেতৃত্বেই সে সময় বিশ্বে বাংলাদেশ “ইমার্জিং টাইগার” অর্থাৎ উদীয়মান বাঘ হিসেবে পরিচিতি লাভ করেছিল। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণমুক্ত হয়েছিল।

বিএনপির মহাসচিব বলেন, ২০০১ সালের নির্বাচনের পরেও তিনি ভূমিধস বিজয় লাভ করে তার নেতৃত্বে বিএনপি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে গণতন্ত্র ও উন্নয়নের যাত্রা অব্যাহত রাখে। সে সময় অর্থনীতির ব্যাপক উন্নয়ন ঘটেছিল, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যে এবং প্রবৃদ্ধির হাড় ৭ শতাংশেরও অধিক হয়েছিল। ব্যাপক কর্মসংস্থান, অবৈতনিক নারীশিক্ষা, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র-কুটির শিল্পের ব্যাপক প্রসার, বৃক্ষরোপণ, মৎস্যচাষ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের ব্যাপক উন্নয়ন, অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ঘটেছিল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনি কাজ শুরু করেছিলেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুম, নির্মম নির্যাতন হয়েছে, তার অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমি সমগ্র দেশবাসীর পক্ষ থেকে সরকারের এই নির্মম নির্যাতনের তীব্র ধিক্কার জানাই। সরকারের অন্যায় চাপ ও অগণতান্ত্রিক কাজের প্রতি মাথানত করেননি, আপস করেননি বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, রাজনৈতিক ও সামাজিক শক্তিকে জনবিচ্ছিন্ন সরকার ভয় পায়। এ জন্যই তার ওপর এত জুলুম নির্যাতন নেমে এসেছে। তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর। স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রের ঐক্যের প্রতীক, আশা-ভরসার নির্ভরযোগ্য নেত্রী, তিনি মজলুম দেশনেত্রী। বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। চলমান গণ-আন্দোলন সফল করে তার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধারে সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত সংগ্রাম চলছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ এই সংগ্রাম সফলতার দিকে ধাবিত হচ্ছে, অগণতান্ত্রিক, গণবিরোধী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ

বিসিবি বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে নতুন কমিটি

বিসিবি বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে নতুন কমিটি

পাবলিক পরীক্ষা আইন সংশোধনে বড় পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষা আইন সংশোধনে বড় পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

পাবলিক পরীক্ষা আইন সংশোধনে বড় পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষা আইন সংশোধনে বড় পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস, নকল ও অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

নোয়াখালীর রেলপথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন। স্থানীয়রা জানিয়েছেন, সকালেই নোয়াখালি থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে গাছের প্রতিবন্ধকতার

বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা টিআইবি'র

বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা টিআইবি'র

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে বর্তমান বিএনপি সরকারের গৃহীত নীতির তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, সরকারের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন ও গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘পেছনে হাটার’ ইঙ্গিত দিচ্ছে। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্থার আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের ১৮

হিজলার মেঘনায় জাটকা নিধনবিরোধী অভিযানে ১৯ জেলে আটক

হিজলার মেঘনায় জাটকা নিধনবিরোধী অভিযানে ১৯ জেলে আটক

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ১৯ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছিল।

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি, উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দা, গড়পাড়া দরবার শরীফের বিশিষ্ট মুরিদান ইয়াজদ্দিন শেখ দিনগত রবিবার দিনগত রাত দেড়টার দিকে  বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সমির মোল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা