
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৬

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়িসহ চার জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ ডিএনসি।টেকনাফ ডিএনসি'র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাত ৮টায় জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২ টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা ও হ্নীলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় টেকনাফ পৌরসভার হোটেল দ্বীপ প্লাজায় অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার শামশুল আলমের ছেলে মোঃ শফিক (১৯) ও আলতাজ আহমদের ছেলে আল শাহাদাতকে (২৫) ১০ হাজার ইয়াবা এবং কায়ুকখালী পাড়া এলাকার মৃত মুজাহার মিয়া উরফে মুজাহার কন্ট্রাকটরের ছেলে সোহেল রানাকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এদিকে ধৃত সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২০ হাজার ইয়াবার মালিক একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুবক্কর ছিদ্দিক উরফে মুসম্মনির (৪১) নাম স্বীকার করেছে।

অপরদিকে, উপজেলার হ্নীলা এলাকা হতে আলীখালী ক্যাম্প ২৫, ব্লক-ডি এর জাফর আহমদের ছেলে রোহিঙ্গা সৈয়দ নুরকে (২২) ১০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।আইনী প্রক্রিয়া শেষে আবুবক্কর ছিদ্দিককে পলাতক আসামী করে জব্দকৃত মাদকসহ ধৃতদের টেকনাফ থানায় হস্থান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএনসি'র এই কর্মকর্তা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
