
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪৩

মেহেরপুরের গাংনীতে মাদক বাল্যবিবাহ ইভটিজিং জঙ্গিবাদ মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ই ফেব্রুয়ারী) সন্ধানী স্কুল এন্ড কলেজের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মনসুর আলম খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুর বাশার।
সভায় সভাপতিত্ব করেন সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক মো:আবু জাফর।
এ সময় সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান উপাধ্যক্ষ রাজু আহমেদ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।