রবিবার, ৩১ মে, ২০২৬১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার সাত বছরেও নির্মাণ হয়নি নতুন সেতু!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০

শেয়ার করুনঃ
ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার সাত বছরেও নির্মাণ হয়নি নতুন সেতু!

ঝালকাঠির বাসন্ডা নদী। বরিশাল-খুলনা মহাসড়ক দিয়ে যাতায়াত করতে পড়ে এই নদীটি। যানবাহন চলাচলের সুবিধা দিতে আশির দশকে এই নদীর ওপর নির্মাণ করা হয় ১২০ মিটার দৈর্ঘ্যের একটি বেইলি সেতু। স্থানীয়দের কাছে ‘বাসন্ডা সেতু’ নামে পরিচিত সেতুটি গত চার দশকে জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুর ওপরে প্লেটে পড়েছে ছয় শতাধিক তালি। লক্কড়-ঝক্কড় হয়ে পড়া সেতুটিকে সাত বছর আগে ‘ঝুঁকিপূর্ণ’ও ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু তার পরও থেমে নেই এই সেতু দিয়ে যান চলাচল। প্রতিদিনই ভারী যানবাহন চলছে সেতুটি দিয়ে।

‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণার পর থেকেই সেতুটি নতুন করে তৈরি বা আমূল সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। কিন্তু সড়ক ও সেতু বিভাগ সে দাবিতে কর্ণপাত করেনি। বরং প্রতিবছরই নিয়ম করে সেতুতে কিছু মেরামত করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই সামান্য মেরামতের কাজে সেতু দিয়ে চলাচলে ঝুঁকি কমছে না। তার পরও প্রতিবার সংস্কারের নামে খরচ করা হচ্ছে সরকারি কোষাগারের টাকা। এভাবে গত পাঁচ বছরে কেবল সেতু মেরামতেই খরচ করা হয়েছে প্রায় এক কোটি টাকা। সড়ক বিভাগের সেতু পুনর্নিমাণের বদলে মেরামতের এই আগ্রহের কারণেই ঝুঁকিপূর্ণ এই বাসন্ডা সেতুকে স্থানীয়রা নাম দিয়েছেন ‘সড়ক বিভাগের ‘সোনার ডিম পাড়া হাঁস’। তাদের দাবি, এটি যতবার মেরামত করা হয় ততবারই লাভবান হয় ঝালকাঠি সড়ক বিভাগ। সেই লাভের কারণেই জনগণের ঝুঁকিকে অগ্রাহ্য করা হচ্ছে।

আরও

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

নাম প্রকাশ না করার শর্তে সড়ক বিভাগের এক কর্মকর্তা জানান, প্রতি চার মাস পরপর তাৎক্ষণিকভাবে সেতুতে যে মেরামত করা হয়, তাতে দরপত্র আহ্বান করা হয় না। সেতু কর্তৃপক্ষ নিজেরাই কাজটি করে থাকে। এতে তাদের নিজেদের একটু লাভবান হওয়ার সুযোগ তো থাকেই। তবে মেরামত থেকে লাভবান হওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি সওজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলছেন, সেতুটি পুননির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। এ-সংক্রান্ত প্রকল্প প্রস্তাবনাও পাঠানো হয়েছে, যা অনুমোদন পেলে বাস্তবায়নের কাজ শুরু হবে।

অনুসন্ধানে জানা যায়, টেন্ডার ছাড়াই নিজস্ব তত্ত্বাবধানে বছরে তিনবার সেতুটি মেরামত করে থাকে সড়ক বিভাগ। প্রতিবার মেরামতে খরচ হয় ছয় লাখ টাকা। ঝালকাঠি সড়ক বিভাগের উপবিভাগের প্রকৌশলী হুমায়ুন কবিরের দেয়া হিসাব অনুযায়ী, সেতুটির কিছু প্লেট পরিবর্তন ও ঝালাইয়ের কাজে গত পাঁচ বছরে তাদের ব্যয় হয়েছে এক কোটি টাকা।

সেতু
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

সেতুটির পাশেই রয়েছে গাবখান টোল প্লাজা। সেখান থেকে পাওয়া তথ্য বলছে, এ রুটে বাসন্ডা সেতু দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাত শতাধিক ভারী যানবাহন চলাচল করে। এই বিপুল পরিমাণ যান চলাচলের কারণেই প্রতিবার মেরামতের কয়েক দিনের মধ্যেই ফের যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে সেতুটি। নাট-বল্টু খুলে পড়ার পাশাপাশি প্রতিনিয়ত ফেটে যাচ্ছে ওপরের অংশের প্লেট। সেতুটি ভেঙে পড়লে ঝালকাঠি থেকে পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও যশোরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

খুলনা থেকে ট্রাক নিয়া বরিশাল যাচ্ছিলেন ফিরোজ গাজী। তিনি জানান, আনলোড গাড়ি নিয়ে ব্রিজে উঠলে ব্রিজ দুলতে থাকে। আর লোড নিয়া উঠলে তো ভয়ে বুকটা ধড়ফড় করতে থাকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেনস্টার পরিবহনের চালক মনিরুজ্জামান জানান, গাড়ি নিয়া ব্রিজে উঠলে মনে হয় ভূমিকম্প হইতেছে। এইটা হঠাৎ এক দিন ভাইঙ্গা পড়বে, সে দিন বেশি দূরে না মনে হয়। তাও প্যাটের দায়ে গাড়ি নিয়া যাইতে হয়।

এ রুটে নিয়মিত চলাচলকারী বাস ডলফিন পরিবহনের চালক মালেক হাওলাদার জানান, ‘রাতে ব্রিজ পার হওয়ার সময় যে শব্দ হয়, মনে হয় গাড়ির চাকা থেকে টায়ার খুলে গেছে। ব্রিজ ভাইঙ্গা পড়ার আশঙ্কাও আছে। মেরামতে আর কাজ হবে না। এখন নতুন করে তৈরি করা দরকার।

সেতু এলাকার বাসিন্দারা জানান, রাতে সেতুতে ভারী গাড়ি উঠলে বিকট শব্দ হয়। শব্দ থামানোর জন্য মাঝে মাঝে প্লেটের জয়েন্টগুলো কর্তৃপক্ষ দায়সারাভাবে ঝালাই করে থাকে। কিন্তু সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। গাড়ি নিয়ে ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানি হবে।

জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নাবিল হাসান জানান, ‘ঝুঁকিপূর্ণ বাসন্ডা বেইলি সেতুটি কংক্রিট দিয়ে নির্মাণ করার জন্য নকশা ঢাকায় পাঠানো হয়েছে। ডিপিপি বাস্তবায়ন হলে শিগগিরই এখানে নতুন সেতু নির্মাণ করা হবে।

সওজ বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল জানান, ‘ফলোআপ প্রকল্প প্রস্তাব তৈরির জন্য ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালকের কাছে সম্ভাব্য সেতুর যে তালিকা চূড়ান্ত করার জন্য চিঠি দেয়া হয়েছে, তার মধ্যে বাসন্ডা সেতুটিও রয়েছে। অনুমোদন পেলেই নতুন সেতু নির্মাণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সর্বশেষ সংবাদ

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিশ্বশান্তিতে বাংলাদেশের আত্মত্যাগের অনন্য স্বীকৃতি পেল সেনারা

বিশ্বশান্তিতে বাংলাদেশের আত্মত্যাগের অনন্য স্বীকৃতি পেল সেনারা

ইরানে সরাসরি যুদ্ধে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না: ট্রাম্প

ইরানে সরাসরি যুদ্ধে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না: ট্রাম্প

হজ শেষে ফিরছেন হাজিরা, প্রথম দিনে দেশে এলেন ৬১৭৫ জন

হজ শেষে ফিরছেন হাজিরা, প্রথম দিনে দেশে এলেন ৬১৭৫ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা