সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন পুরোপুরি মৃত: শিক্ষামন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৬

শেয়ার করুনঃ
তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা এখন পুরোপুরি মৃত: শিক্ষামন্ত্রী

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরিই মৃত এবং বহুদিন থেকেই মৃত। তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে বিএনপি।যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক এবং এর কোনো অর্থ হয় না।

আরও

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।তিনি বলেন, যেহেতু তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির অন্য কোনো ইস্যু নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরে ঘরে এখন মানুষ যে অবস্থায় আছে। যে কোনো আগের সময় থেকে তারা এখন ভাল অবস্থায় আছে। এখন একটি বৈশ্বিক সংকট সারা পৃথিবীতে চলছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে, মানুষের পেটে ভাত আছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়েছি, আমাদের পদ্মা সেতু হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। হাতে হাতে মানুষের মোবাইল এবং মোবাইল ব্যবহার করে নিজের কত রকমের কাজ করছেন।

দীপু মনি আরও বলেন, যখন বাংলাদেশ মানমর্যাদায় উন্নত হয়েছে, সে সময়ে তারা (বিএনপি) দীর্ঘদিন ক্ষমতার বাহিরে আছে। তারা যখন ক্ষমতায় ছিল, তখন তাদের যে দুঃশাসন ছিল, তাদের যে ব্যাপক দুর্নীতি ছিল, সেগুলোর কারণে জনগণ তাদেরকে পুরোপুরি প্রত্যাখান করেছিল। ২০০৮ সালের জাতীয় নির্বাচন, যেটিকে দেশে-বিদেশে সর্বত্র সবাই একবাক্যে গ্রহণ করেছিল, সেখানে তারা মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে আরেকটি আসন পায়। সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচনে যারা জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়েছিল। তারপর তারা ১৩ ও ১৪ সালে মানুষকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল, কাজেই তাদের অতীত রেকর্ড খারাপ, এই নিকট অতীতের রেকর্ডও অত্যন্ত খারাপ। অতএব মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। তারা এখন মরিয়া হয়ে একটি ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। কারণ তারা আর কোনো ইস্যু নিয়ে মাঠে দাঁড়াতে পারছেন না।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশের সবাই যেন ভালো থাকে তার ব্যবস্থা গ্রহণ করছেন। এক সময় দেশের মানুষ না খেয়ে থাকতেন, কিন্তু বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকেন না। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকায় ভোট দেওয়াতে দেশের সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয়। গুজবে কান না দেওয়ার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদু সুলাতানা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক,

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসুতে’ রূপ নিয়েছে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড়টি সোমবার রাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তি নম্বর-৭-এ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

কক্সবাজারের টেকনাফে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক অভিযানের বিষয়টি

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তিনটি সীমান্ত ফাঁড়ির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা। রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন বিরামপুর, কাটলা ও রুদ্রাণী বিওপির স্থায়ী