
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩, ১৮:৪৭

টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হিমালয় গ্রুপ।শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর, গোবিন্দাসী ও পাথাইলকান্দি বাজার আউটলেট শাখা থেকে এ কম্বল বিতরণ করা হয়।
আরটিভি'র টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হিমালয় গ্রুপের কর্ণধার ও আরটিভির বার্তা সম্পাদক তাবিবুর রহমান তালুকদার,টাঙ্গাইল জেলা মুফাসসির পরিষদের সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন, টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখা ব্যাবস্থাপক মো. হাফিজুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম তালুকদার, নীড় ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাওলানা ফজলুর রহমান। তালুকদার বিদ্যুত, ভূঞাপুর বাজার আউটলেটের ব্যবস্থাপক মাসুদ মিয়াসহ আরও অনেকেই।
কোনো ট্যাগ পাওয়া যায়নি