রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

থার্টি ফার্স্টে ডিজে পার্টি করা যাবে না : ডিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ২২:৩৯

শেয়ার করুনঃ
থার্টি ফার্স্টে ডিজে পার্টি করা যাবে না : ডিএমপি কমিশনার

ইংরেজি নতুন বছরকে বরণ করতে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে ডিজে পার্টিসহ কোনো অনুষ্ঠান করা যাবে না।শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ‘কমিশনার’স মিট দ্য প্রেসে’ ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

আরও

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

তিনি বলেন, হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোনো গাড়ি রাফ চালানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত ক্রসিং দিয়ে হেঁটেও প্রবেশ করতে পারবেন তারা।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যতটা সম্ভব তল্লাশি করব। যাতে এ উপলক্ষে কোনো জঙ্গি গোষ্ঠী নাশকতা চালাতে না পারে।

আরও

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন করা যাবে না। কোথাও কোনো ডিজে পার্টি হবে না। কোথাও আতশবাজি-পটকা ফুটানো যাবে না, ফানুশ ওড়ানো যাবে না। আপনারা জানেন, ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। তাই স্ট্রিক্টলি অনুরোধ করছি যাতে কেউ ফানুশ না ওড়ায়। ফানুশ ওড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শনিবার (৩১ ডিসেম্বর) থেকে রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বার খোলা রাখা যাবে না। ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত আবাসিক হোটেলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

খন্দকার গোলাম ফারুক বলেন, গুলশান-বনানী-বারিধারা এলাকায় রাত ৮টা থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। রাত ৮টার পর থেকে ওই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। ওই এলাকায় প্রবেশের জন্য আমতলি ক্রসিং-কাকলি ক্রসিং খোলা থাকবে। সেখানকার বসবাসরত নাগরিকদের ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশের অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, থার্টি ফার্স্ট উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হাতিরঝিল এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। তবে সন্ধ্যার পর হাতিরঝিলে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, উচ্চ শব্দে হর্ন বাজানো, দ্রুতগতিতে জয় রাইড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাতাল অবস্থায় কোনো চালক যাতে গাড়ি চালাতে না পারে সেজন্য সন্দেহজনকদের ব্রিথিং টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো প্রয়োজনে নগরবাসীকে পুলিশকে ফোন করার অনুরোধ জানান তিনি।থার্টি ফার্স্টে জঙ্গি হামলার হুমকি রয়েছে কি না— জানতে চাইলে খন্দকার গোলাম ফারুক বলেন, সম্প্রতি দুই জন জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান চলছে, জঙ্গি সদস্যও ধরা পড়ছে। তবে থার্টি ফার্স্টে স্পেসিফিক কোনো হুমকি নেই।

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তিনটি সীমান্ত ফাঁড়ির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা। রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন বিরামপুর, কাটলা ও রুদ্রাণী বিওপির স্থায়ী

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদল কর্মী মো. আবির আহম্মেদ তুরাগ মৃধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা এ মামলায় তুরাগকে ছাত্রলীগের কর্মী হিসেবে আসামি করা হয়েছে বলে অভিযোগ জেলা ছাত্রদলের নেতাদের। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তুরাগ নিজেও। শনিবার (৩১ অক্টোবর)

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরে যৌথ অভিযান চালিয়ে একটি ভাড়াটিয়া বাড়ির কক্ষ থেকে মালিকবিহীন ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৮০ হাজার টাকা। রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) মিডিয়া সেল। বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ওষুধ, কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা,

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের সাতজন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্তকে