
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০:৫৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ১ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর হতে বালিয়াডাঙ্গা বেড়িবাঁধ পর্যন্ত এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, এই এক কিলোমিটার এইচবিবি রাস্তার কাজের ৯২ লক্ষ ৭১ হাজার ০৫০ টাকা ব্যায় ধরা হয়েছে। উন্নয়নমূলক এই কাজটি সম্পন্ন করতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

রাস্তার উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বাহাদুরপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য প্রমুখ।