বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মেট্রোরেলে ভ্রমণে যাদের ভাড়া লাগবে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:২২

শেয়ার করুনঃ
মেট্রোরেলে ভ্রমণে যাদের ভাড়া লাগবে না

মেট্রোরেলের যুগে পা রাখছে বাংলাদেশ। আর কয়েক ঘণ্টা পরই দেশের সর্ববৃহৎ প্রকল্প মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীকে যানজট মুক্ত রাখতে এই রেল চলবে ১০০ কিলোমিটার গতিতে। মাত্র ২০ মিনিটে পাড়ি দেবে ১০ কিলোমিটার পথ। এদিন নিজ হাতে টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কিন্তু মেট্রোরেলে চলাচল করতে শিশু ও বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে হবে না বলে জানিয়েছে এই কোম্পানিটি। তবে অবশ্যই শিশুর উচ্চতা তিন ফুটের কম হতে হবে এবং সঙ্গে অভিভাবকের থাকতে হবে। কিন্তু অভিভাবক সঙ্গে না থাকলে ও তিন ফুটের বেশি হলেই তাকে গুনতে হবে প্রতি কিলোমিটারে ৫ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। অর্থাৎ মেট্রোরেলে চড়তেই লাগবে ২০ টাকা।

আরও

গোয়ালন্দে নবাগত ডিসির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে নবাগত ডিসির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। ভাড়া হবে ৬০ টাকা। মাঝে কোনো স্টেশনে ট্রেন থাকবে না। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।

এদিকে মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড় পাবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভ্রমণ করলে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত ৫০ টাকা। এ ছাড়া পল্লবী থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত সর্বনিম্ন ২০ টাকা। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীদের গুনতে ৩০ টাকা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর নিজ হাতে টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন তিনি। আর প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি চালাবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা। পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। প্রথমদিকে দৈনিক চার ঘণ্টা করে মেট্রোরেল চলবে। তবে দিনের কোনো চার ঘণ্টা মেট্রোরেল চলবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। যাত্রীর চাপ মাথায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মেট্রোরেল প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। এর মাঝে নয়টি স্টেশন পড়বে। তবে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চললে স্টেশনের সংখ্যা হবে ১৭টি। আর দূরত্ব হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন। আর কমলাপুর পর্যন্ত চলাচল করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এ সম্পর্কিত আরও পড়ুন

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মোঃ ওয়াসিম আকরাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮ এর বিচার

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও শহরের সৌন্দর্যবর্ধনে উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।  পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো  জহিরুল ইসলাম বলেন,

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সাবেক কর্মকর্তা বদলি হওয়ার পর কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার বাড়ি থেকে একটি ড্রামে রাখা ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সামাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হিলিতে ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার কিন্ডারগার্টেন ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)  পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থী-২৬  বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান