শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সততার সঙ্গে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ২২:৬

শেয়ার করুনঃ
সততার সঙ্গে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জল, স্থল, আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এই বাহিনীর সদস্যদের সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বিজিবির প্যারাড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

মহান মুক্তিযুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি- তৎকালীন বিডিআর) ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার আহ্বানে সারা দিয়ে বিজিবি তৎকালীন ইপিআর পাকিস্তান হানারদার বাহিনীর বিরুদ্ধে সর্ব প্রথম প্রতিরোধ গড়ে তোলে। ১৯৭১ সালের ২৫ মার্চ পকিস্তানি হানাদার বাহিনী যেমন গণহত্যা শুরু করে পিলখানা, পুলিশ হেড কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানা তখনকার ইপিআর হেডকোয়ার্টার এখানে যেমন আক্রমণ চালায় একই সঙ্গে তারা আক্রমণ চালায় ৩২ নম্বর বাড়িতে। ২৫ মার্চ যখনই হানাদার বাহিনী আক্রমণ করে।

আরও

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ডিসি

তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বাধীনতার ঘোষণা সমগ্র বাংলাদেশে প্রচার করেছিলেন এই ইপিআর পিলখানা থেকেই। এখানকারই কর্তব্যরত সুবেদার মেজর সওকত আলীসহ তার সঙ্গী আরও চার জন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জাতির পিতার সেই বার্তা সারা দেশে ওয়ারলেসের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সুবেদার মেজর সওকত আলীসহ তার সঙ্গীরা ধরা পড়েন। নির্মমভাবে অত্যাচার করে তারা তাদের হত্যা করেছিল। বিজবির প্রায় ১২ হাজার বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। তার মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ, আট জন বীর উত্তম, ৩২ জন বীরবিক্রম এবং ৭৭ জন বীর প্রতীক পদকে ভূষিত হন। এ বাহিনীর ৮১৭ জন সদস্য মক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।  

একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসার মাত্র ৫২ দিনের মাথায়। এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই জাতির কাম্য।বিজিবির আধুনিকায়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান রোধ, নারী-শিশু পাচার রোধ, সীমান্ত এলাকার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা আপনাদের দায়িত্ব। সীমান্ত রক্ষাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দান, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ দেশগঠনমূলক বিভিন্ন কাজে আপনাদের ভূমিকা ও পেশাদারিত্ব আজ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হিলিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এই বাহিনীকে পুনর্গঠন করে একটি যুগোপযোগী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি। ভারত ও মায়ানমার সীমান্তে ইতোমধ্যে ৪টি ব্যাটালিয়ন ৬২টি বিওপি সৃজনের মাধ্যমে ৫৩৯ কিলোমিটার অরক্ষিত সীমান্তের ৪০২ কিলোমিটার সীমান্ত নজরদারির আওতায় আনা হয়েছে এবং খুব শীঘ্রই অবশিষ্ট অরক্ষিত সীমান্তকে নজরদারির আওতায় আনা হবে। ৩টি হেলিকপ্টার এবং ৩০টি যানবাহনের সমন্বয়ে বিজিবির স্বতন্ত্র এয়ার উইং গঠন করা হয়েছে। ফলে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে এখন জল, স্থল ও আকাশ পথে সমানভাবে দায়িত্ব পালনে সক্ষম।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সন্ত্রাসবাদ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিকাল রেসপন্স সিস্টেম স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্ভর ভি-স্যাট প্রযুক্তির মাধ্যমে টেলিফোন সুবিধা সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে আইপি টেলিফোনের মাধ্যমে দুর্গম এলাকার যোগাযোগ সহজতর হবে। বাংলাদেশ-ভারত পার্বত্য সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি, দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়োজনে ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ১ম পর্বে পার্বত্য সীমান্ত এলাকায় ৩১৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা মনে রাখবেন- শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড, শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। অর্পিত দায়িত্ব মেনে চলবেন, চেইন অব কমান্ড মেনে চলবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির সক্ষমতার প্রশংসা করে বলেন, আমাদের সীমান্ত পরিস্থিতি আরও শান্ত রাখা এবং সহনশীল রাখার জন্য পেশাদারিত্বের সঙ্গে ভূমিকা পালন করছেন সে জন্য আমি ধন্যবাদ জানাই। বডার গার্ড বাংলাদেশ একটি দক্ষ, শক্তিশালী আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠানিক রূপ লাভ করেছে।  

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। যে বাংলাদেশে প্রতিটি মানুষ ই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে। বাংলাদেশের উন্নয়নে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেন এটাই আমি চাই।  

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মোঃ ওয়াসিম আকরাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮ এর বিচার

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও শহরের সৌন্দর্যবর্ধনে উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।  পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো  জহিরুল ইসলাম বলেন,