
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫৩

লায়ন্স জেলা ৩১৫ এ ১ এর উদ্যোগে বরিশালের হিজলা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।লায়ন্স ক্লাব অফ বরিশালের তত্ত্বাবধানে মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল দশটায়, উপজেলার বড়জালিয়া এলাকার নান্নু মাস্টার বাড়ির সাইক্লোন সেল্টারে ৪শত পরিবারের মাঝে চাল, ডাল, লবণ সহ প্রয়োজনীয় নানাবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর মোঃ নজরুল ইসলাম, জিএসটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আকরাম উজ জামান, জিএলটি কো-অর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম মাসুম, জিএমটি ফ্যামিলি এন্ড ওমেন স্পেশালিস্ট ইয়াসমিন আক্তার মেরি, ডিজি ও আইপি কল চেয়ারপার্সন এডভোকেট কামরুল হাসান খায়ের, আরসি হেডকোয়ার্টার এম এ মতিন খান ও শেখ মোহাম্মদ হালিম।

এছাড়াও লায়ন্স ক্লাব অফ বরিশালের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ডাইরেক্টর ও জয়েন্ট সেক্রেটারি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি