বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজধানীতে বাড়ছে ভাসমান যৌনকর্মীর সংখ্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১:২৬

শেয়ার করুনঃ
রাজধানীতে বাড়ছে ভাসমান যৌনকর্মীর সংখ্যা

রাত প্রায় একটা। রাজধানীর ফার্মগেটের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন ৩০ বছর বয়সী এক নারী। রাস্তা প্রায় ফাঁকা। কে, কেন চিৎকার করছে, তা জানতে আশেপাশের থাকা লোকজনের মধ্যে এক ধরনের অনীহা দেখা গেল। যেন নিজে সমস্যায় পড়তে পারে ভেবেই তাদের এ অনীহা!

চিৎকার আরও জোরালো হয়ে উঠলে আশপাশের লোকজন খানিকটা কৌতূহলী হয়ে ওঠে এবং কী ঘটছে তা দেখার জন্য অটোরিকশার কাছে যায়। এর পরপরই ওই নারীর সঙ্গে অটোরিকশায় থাকা এক ব্যক্তি দ্রুত বের হয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

আরও

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

ওই নারীর ভাষ্য, ওই ব্যক্তি জোরপূর্বক তার ছবি তুলেছিলেন এবং তিনি ওই ব্যক্তির কাছে ছবিগুলো ডিলিট করার অনুরোধ করছিলেন।

অটোরিকশাচালক দ্য ডেইলি স্টারকে জানান, ওই ব্যক্তি ৬০০ টাকায় ২ ঘণ্টার জন্য অটোরিকশা ভাড়া নিয়ে ওই নারীর সঙ্গে ঘোরাঘুরি করছিলেন। এরপর ফার্মগেটে তারা থামেন।

আরও

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

নিজেকে হাসনাহেনা (ছদ্মনাম) বলে পরিচয় দেওয়া ওই নারী জানান, হতাশাগ্রস্ত হয়ে সম্প্রতি তিনি যৌনকর্মে জড়িয়ে পড়েন। 'আমার পরিবার মনে করে আমার নাইট শিফটের চাকরি আছে। কিন্তু, আসলে আমি কী করি, সেটা জানলে তারা হতবাক হয়ে যাবে। কিন্তু, অর্থনৈতিকভাবে আমার পরিবারকে সমর্থন করতে এটা ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ছিল না।'

যৌনকর্মী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

'ওই ব্যক্তি যে আমার ছবি তুললেন, এখন তিনি যদি সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, তাহলে আমি কী করব? যদি শেষ পর্যন্ত আমার পরিবার সব জেনে ফেলে, তাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না', বলেন তিনি।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, সংসদ ভবন এলাকা, পল্টন, শ্যামলী, শেওড়াপাড়া, মিরপুর-১, মিরপুর-১৪, গুলিস্তান ও কমলাপুরসহ রাজধানীর ১০ স্থানে অনুসন্ধান করে ডেইলি স্টার দেখেছে, সম্প্রতি শহরের রাস্তায় যৌনকর্মীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

যদিও এই তথ্যের পক্ষে সরকারি কোনো তথ্য নেই, তবে ১০ জন যৌনকর্মীর সাক্ষাত্কার নিয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছে ডেইলি স্টার। জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে এ ১০ জন যৌন পেশায় আসতে বাধ্য হয়েছেন। বিশেষ করে মহামারির কারণে তারা এক প্রকার নিরুপায় হয়ে পড়েন।

সাক্ষাৎকার থেকে জানা যায়, এ পেশায় সদ্য আসা প্রত্যেকেই দারিদ্র্যের কষাঘাতে বিপর্যস্ত। তাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং বিশেষ কোনো দক্ষতাও নেই। সেই কারণেই তারা যৌন পেশায় আসতে বাধ্য হয়েছেন বলে জানান।

গত ৬ মাস ধরে কারওয়ান বাজার এলাকার কাছে ভাসমান যৌনকর্মী হিসেবে কাজ করছেন ২৫ বছর বয়সী কেয়া (ছদ্মনাম)। মূলত স্বামী তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই তিনি এ কাজ করেন।

পরিবারের অমতে বিয়ে করায় ও ৩ বছর বয়সী একটি শিশুকন্যা থাকায় স্বামী তালাক দেওয়ার পর পরিবারও তাকে ফিরিয়ে নেয়নি।

শুরুতে তিনি কারওয়ান বাজারে বিভিন্ন ট্রাক থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে বিক্রি করতেন। অন্য কোনো দক্ষতাও তার ছিল না, আবার তার সন্তানের দেখাশোনা করার জন্যও কেউ ছিল না। কিছুদিনের মধ্যেই তিনি স্থানীয় দিনমজুরদের কাছ থেকে অনৈতিক কাজের প্রস্তাব পেতে শুরু করেন। এক পর্যায়ে তিনি যৌন পেশায় জড়িয়ে যান।

মহাখালীর ৭তলা বস্তিতে একটি ঘরে ভাড়া থাকেন কেয়া। 'যখন আমার অর্থের প্রয়োজন হয়, শুধু তখনই আমি যৌনকর্মী হিসেবে কাজ করি। ইতোমধ্যে আমার প্রতিবেশীরা আমাকে সন্দেহ করা শুরু করেছে এবং আমাকে এড়িয়ে চলছেন। গত মাসে আমার বাড়িওয়ালাও আমাকে ঘর খালি করে দিতে বলেছিলেন', বলেন তিনি।

কেয়া বলেন, 'আমি এ পেশা ছেড়ে দিতে চাই। কারণ, এ কাজের সময়েও আমাকে সঙ্গে আমার সন্তানকে নিয়ে যেতে হয়, যেহেতু তাকে দেখার কেউ নেই।' সবশেষে একটি কাজ জোগাড় করে দেওয়ার জন্য ডেইলি স্টারের প্রতিবেদককে অনুরোধ জানান কেয়া।

যেদিন ডেইলি স্টারের সঙ্গে ৪০ বছর বয়সী রহিমার (ছদ্মনাম) কথা হয়, সেদিন ছিল তার যৌন পেশায় আসার দ্বিতীয় দিন। তালাকপ্রাপ্ত রহিমার ২ সন্তান রয়েছে। এর আগে রহিমা একটি চাতাল কলে কাজ করতেন, যেখানে তিনি বছরে ৭ থেকে ৮ মাস কাজ করতে পারতেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মহামারি কারণে তিনি ঢাকায় আসেন কাজের সন্ধানে। কিন্তু, তিনি কোনো কাজ পাননি। পরিবার ও ২ সন্তানের কথা বিবেচনা করে বাধ্য হয়েই তিনি এ পেশায় আসেন।

'পেশা সম্পর্কে জানতে পারলে আমার সন্তানেরাও আর আমার সঙ্গে থাকবে না', বলেন তিনি।

২৫ বছর বয়সী রিমার (ছদ্মনাম) গল্পটা একটু ভিন্ন। তিনি এক পুলিশ কর্মকর্তার চতুর্থ স্ত্রী ছিলেন। তাদের বিয়ের নিবন্ধন না থাকায় গত বছর স্বামী মারা যাওয়ার পরেও তিনি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেননি।

পরিবারের সবাই মনে করে যে তিনি একটি হাসপাতালে নাইট শিফটে ক্লিনার হিসেবে কাজ করেন। কিন্তু, বাস্তবে চিত্র ভিন্ন।

সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, বিভিন্ন বয়সী নারীরা ক্রমবর্ধমানভাবে যৌন পেশায় আসছেন।

বিপুল সংখ্যক যৌনকর্মী দালালদের মাধ্যমে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করেন। ক্লায়েন্টদের জন্য ওইসব দালালরা ব্যবসায়িক কার্ড ব্যবহার করে থাকেন। ডেইলি স্টার ১০ দিনে এ ধরনের ৩০টি কার্ড সংগ্রহ করেছে। বেশিরভাগ কার্ডেই একটি নতুন জায়গার কথা বলা আছে, 'মিরপুরের শেওড়াপাড়া'।

রাজধানীতে যৌনকর্মীর সঠিক সংখ্যা কত কিংবা তা বেড়েছে কি না, এ সংশ্লিষ্ট কোনো হালনাগাদ পরিসংখ্যান দিতে পারেনি ভাসমান যৌনকর্মীদের কল্যাণে কাজ করা সংগঠনগুলো।

তবে, সেভ দ্য চিলড্রেনের ২০১৫-২০১৬ সালের হিসাব অনুযায়ী, ঢাকায় ১৯ হাজার ২৯৪ জন সড়ক, বাসস্থান ও হোটেলভিত্তিক নারী যৌনকর্মী ছিলেন, যাদের মধ্যে ৮ হাজার ২৩৮ জন ভাসমান যৌনকর্মী।

২৯টি যৌনকর্মী সংগঠনের প্ল্যাটফর্ম সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের (এসডব্লিউএন) সাধারণ সম্পাদক আলেয়া বেগম লিলিও একই ধরনের তথ্য দিয়েছেন।

তিনি বলেন, 'আমার সূত্রের খবর অনুযায়ী, নতুন অনেকেই এখন এ কাজে আসছেন। আমার মনে হয়, মহামারির কারণেই অনেকে গ্রামে ফিরে গিয়েও কোনো কাজ পাননি, আবার এখন চাকরি পাওয়াও কষ্টসাধ্য, তাই তারা এ পেশায় আসছেন।'

মুগদার ভাসমান যৌনকর্মীদের জন্য একটি ড্রপ-ইন-সেন্টারের সমন্বয়ক রিনা আকতার বলেন, 'সম্প্রতি যৌনকর্মীর সংখ্যা সত্যিই বেড়েছে। আগে প্রায় ১৫ থেকে ২০ জন যৌনকর্মী প্রতিদিন সকালে বিশ্রাম নিতে আমাদের কেন্দ্রে আসতেন। সম্প্রতি এই সংখ্যা দ্বিগুণ হয়েছে।'

সেভ দ্য চিলড্রেন বর্তমানে নারী যৌনকর্মীদের জন্য রাজধানীতে ৭টি ড্রপ-ইন-সেন্টার পরিচালনা করছে। তারা জানায়, তাদের কেন্দ্রগুলোতে আসা নতুন যৌনকর্মীর সংখ্যা কম। কারণ, ড্রপ-ইন-সেন্টারে গেলে পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে বিধায় অনেকেই সেখানে যেতে দ্বিধাবোধ করেন।

'যদি আমাদের পরিবারের সদস্যরা বা সমাজ আমাদের প্রকৃত পেশা সম্পর্কে জানতে পারে, তাহলে তো তারা আর আমাদের সঙ্গে থাকবে না', বলেন কেয়া।

সূত্র: ডেইলি স্টার

জনপ্রিয় সংবাদ

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান। এতে করে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত দুই যুগে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে ভাসমান

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫