শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি পরীক্ষা স্থগিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১:১৮

শেয়ার করুনঃ
প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি পরীক্ষা স্থগিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি ও রসায়ন বিষয়ের চারটি পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো তারিখ ও সময় পরবর্তীতে খুব শীঘ্রই জানানো হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণবশত চারটি পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে। 

আরও

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

দিনাজপুর শিক্ষা বোর্ড সুএে জানা যায় রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমান, ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবু হানিফ রাসেল, ইসলাম শিক্ষা বিষয়ের খণ্ডকালীন শিক্ষক জোবায়ের হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রশ্ন ফাঁসের সত্যতা পায় উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।

আরও

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা স্থগিত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শিক্ষা বোর্ডের নামপ্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল কর্মকত্তা জানান কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। 

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম, সচিব প্রফেসর মো. জহির উদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শামসুল আলমসহ সংশ্লিষ্টরা ভূরুঙ্গামারী যান। এসময় কেন্দ্র সচিবের আলমারি থেকে গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি ও রসায়ন এই চারটি পরীক্ষার প্রশ্ন পএ উদ্ধার করা হয়েছে।

পরে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক রাসেল এবং ইসলাম শিক্ষা বিষয়ের খণ্ডকালীন শিক্ষক জোবায়েরকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের সত্যতা পায় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। এ ঘটনায় পরীক্ষা কমিটির ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামিদুল ও সোহেল নামে আরও দুই শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়াও উদ্ধার করা প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

সর্বশেষ সংবাদ

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

সংস্কৃতি থেকে প্রযুক্তি, নতুন বইয়ে দক্ষ শিক্ষার্থী গড়ার উদ্যোগ

সংস্কৃতি থেকে প্রযুক্তি, নতুন বইয়ে দক্ষ শিক্ষার্থী গড়ার উদ্যোগ

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই যুক্ত হচ্ছে। মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তবমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আগামী ২৫ অক্টোবর জাতীয়

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ