শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বর ও তাঁর বাবাকে কান ধরে উঠবস করার ভিডিও ফেসবুকে! থানায় অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪১

শেয়ার করুনঃ
বর ও তাঁর বাবাকে কান ধরে উঠবস করার ভিডিও ফেসবুকে! থানায় অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বর ও তাঁর বাবাকে কান ধরে উঠবস করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় পাটগ্রাম থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বরের বাবা ফজলুল হক (৫৫)। বাল্যবিয়ে ও যৌতুকের অভিযোগ তুলে প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করান ওই উপজেলার জোংড়া ইউনিয়নের আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান আশরাফী সোহেল।  

জানা গেছে, জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার আজিজুল ইসলাম অলির মেয়ের সাথে বাউরা ইউনিয়নের হোসেনা বাদ এলাকার ফজলুল হকের ছেলে ফরিদুল ইসলামের বিয়ের কথা হয়। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বর ও বরের বাবা লোকজন নিয়ে কনের বাড়িতে যান। বিয়ের আগে যৌতুকের টাকা নিয়ে দুইপক্ষের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এ সময় রাকিবুল হাসান আশরাফী সোহেল খবর পেয়ে কনের বাড়িতে যান। বাল্যবিয়ে ও যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগের কথা শুনে বর ও তাঁর বাবাকে মামলা দিয়ে পুলিশে দিতে চান তিনি (রাকিবুল হাসান আশরাফী সোহেল)। 

আরও

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সময় বর ফরিদুল ইসলাম ও বরের বাবা ফজলুল হক ভুল স্বীকার করলে আশরাফী সোহেল কান ধরে উঠবস করার কথা বলেন। বর ও বরের বাবা ও ঘটক কান ধরে উঠবস করার সময় বাল্যবিয়ে ও যৌতুক চাবোনা বলে বর ও বরের বাবাকে শপথ বলাতে থাকেন। গভীর রাতে ওই সময় আশরাফী সোহেল তাঁর নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও নিজের ফেসবুক আইডি দিয়ে লাইভ প্রচার করতে থাকেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে গোটা উপজেলায় মিশ্র প্রতিক্রিয়ার তৈরি হয়। 

এ ঘটনায় গত রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম থানায় অভিযোগ দেন বরের বাবা ফজলুল হক। ফজলুল হক দাবি করে বলেন- ‘ঘটনার দিন সোহেল তাঁদের কান ধরিয়ে উঠবস করার ভিডিও ছড়িয়ে দিবেন বলে হুমকী দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। মান-সম্মানের ভয়ে বাধ্য হয়ে পরদিন ১৭ সেপ্টেম্বর ৩০ হাজার টাকা সোহেলকে দেওয়া হয়। টাকা নেওয়ার পরও তিনি ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। ভিডিও দেখে এলাকার লোকজন নানা কথা বলছেন। লজ্জায় কোথাও যেতে পারছিনা। মনে হয় আত্মহত্যা করি। এ কারণে পাটগ্রাম থানায় অভিযোগ দিয়েছি।’ 

কান ধরে উঠবস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

আজিজুল ইসলাম অলি বলেন, ‘বরের বাবা জোর করেই বিয়ে ঠিক করে। ঠিক করার দিন ১৫ হাজার টাকা বরের বাবাকে দিই। বিয়ের দিন ৫০ হাজার ও পরবর্তীতে বাকি টাকা দেওয়ার কথা হয়। কিন্তু বিয়ে করতে এসে এক লাখ চায় না হলে বিয়ে হবে না বলে বরের বাবা জানায়। গরীব মানুষ টাকা কোথায় পাই। ঘটনা সোহেল ভাইকে জানালে তিনি এসে তাঁদেরকে থানায় দিতে চাইলে তাঁরা নিজেরাই কান ধরে উঠবস করে।’ 

রাকিবুল হাসান আশরাফী সোহেল বলেন, ‘এলাকার হতদরিদ্র ভ্যান চালক অলির নাবালিকা মেয়ের সাথে বিয়ে ঠিক করে বরের বাবা ফরিদুল ইসলাম। পরবর্তীতে নগদে যৌতুকের দ্বিগুণ টাকা দাবি করে। বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলি। বাল্যবিয়ে ও যৌতুকের টাকার চাপের কথা বর ও বরের বাবা এবং ঘটক স্বীকার করেন। এ কারনে থানায় দিতে চাইলে তাঁরা নিজেরাই ভুল স্বীকার করে কান ধরে উঠবস করেছে। আমি এসব ভিডিও করে আমার ফেসবুক আইডিতে লাইভ করি। ফেসবুকে লাইভ করাটা আমার ঠিক হয়নি। আমি কোনো টাকা নিইনি। যৌতুকের নেওয়া অগ্রিম টাকা ও খরচ বাবদ ৫ হাজারসহ ২০ হাজার টাকা বরের বাবা কনের বাবাকে দিয়েছে।’ 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘কান ধরিয়ে উঠবস করানোর একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

এ সম্পর্কিত আরও পড়ুন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। ১৯৪১ সালের এই দিনে পুরান ঢাকার আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা বর্তমানে তাঁর নাম অনুসারে মতিনগর নামে পরিচিত। ১৯৬৩ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন মতিউর রহমান।

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুতির কারণে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা সংবাদমাধ্যমকে ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা