বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১:০

শেয়ার করুনঃ
হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েক দিন পর শারদীয় দুর্গাপূজা শুরু। এই উৎসবকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আগের চেয়ে কাজ বাড়লেও ব্যয় বাড়ায় তারা খরচ নিয়ে শঙ্কিত। তবে গতবারের চেয়ে এবার ভালোভাবে পূজা উদযাপনের আশা মন্দির কমিটির।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী দুর্গা চলতি বছরের ১লা অক্টোবর ঘোটকে (ঘোড়ায়) চড়ে মহা ষষ্ঠীর দিনে পৃথিবীতে আসবেন, মহিশ অসুর কে বধ করার মাধ্যমে পৃথিবী থেকে সকল দুর্গতি নাশ করে ৫ই অক্টোবর দশমির মহাপ্রলয়ের দিনে দোলায় চড়ে আবার স্বর্গে ফিরে যাবেন। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠেয় পূজায় উপজেলার হাজার হাজার ভক্ত ও পণ্যার্থী শারদীয় দূর্গা উৎসব পালন করবে।

আরও

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই: প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে আধিপত্যের লড়াই: প্রকাশ্যে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

সোমবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে। অনেক মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এরপর প্রতিমা শুকানোর কাজ। তারপর দুর্গাপূজার শুরুর আগ মহূর্তে নিপুণ শিল্পীর কারুকাজে রং তুলির আচর দিয়ে প্রতিমাগুলোকে প্রাণবন্ত করা হবে। দেবী দুর্গার প্রতিমা ছাড়াও কার্তিক, গনেশ, লক্ষ্মী ও সরস্বতী, অসুর, মহিষাসুরসহ মোট ১২ টি প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পীরা।

উপজেলার সাদুড়িয়া রাজ নারায়নশাহ সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা তৈরীর কারিগর কনক চন্দ্র মহন্তের সাথে কথা হয়। তিনি বলেন, গত ১৭ বছরের উপর প্রতিমা তৈরীর মতো গুরুত্বপূর্ণ কাজটি করে আসছি। মা দূর্গাকে মন থেকে ভালবাসে অনেক যত্ন সহকারে তৈরি করি এই প্রতিমা। দুই সপ্তাহ আগে প্রতিমা তৈরীর কাজ শুরু করলেও বর্তমানে মাটি দিয়ে প্রতিমা তৈরি প্রায় শেষ। এরপর প্রতিমাগুলো শুকানো হবে। শেষ মহূর্তে রংতুলির আঁচরে প্রতিমা গুলোকে জীবন্ত রুপে ফুটিয়ে তোলা হবে। এক একটি মন্দিরে প্রতিমা তৈরীতে ৪০ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছেন কনক। বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি। তারপরও সব কিছু কাটিয়ে সেরা কাজ উপহার দিতে পারবেন বলে আশা করেন কনক।

প্রতিমা তৈরি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

প্রতিমা তৈরির আরেক কারিগর শিবরাম চন্দ্র বলেন, আমার দাদু প্রতিমা তৈরি করতেন। তারই শিক্ষায় আমি প্রতিবছর প্রতিমা তৈরির কাজ করে থাকি। এবার করোনা পরিস্থিতি ভালো হওয়ায় সবাই ভালোভাবে পূজার প্রস্তুতি নিয়েছেন। যে কারণে কাজ বেড়েছে। এবার হিলিতে আমি ৫ টি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। কমিটির লোকজনের চাহিদা অনুযায়ী এবার প্রতিমার আকার ও ডিজাইনে ভিন্নতা এসেছে। বর্তমানে আমরা মাটি দিয়ে প্রতিমা তৈরি করছি। আর দুই-একদিন কাজ করলেই মাটির কাজ শেষ হবে। এরপর প্রতিমা শুকানোর জন্য রেখে দেবো। পূজা শুরুর আগ মহূর্তে রং তুলির আচঁরে প্রতিমাগুলোকে প্রাণবন্ত করা হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পৌর শহরের চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি অলক কুমার বসাক (মিন্টু) বলেন, গত দুই বছর করোনার কারণে আমরা সীমিত আকারে দুর্গাপূজা উদযাপন করেছি। এবার যেহেতু করোনার তেমন প্রকোপ নেই, তাই ভালোভাবে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি রয়েছে। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। আমাদের এখানে বরাবরই ভালোভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়। কোনও ধরনের সমস্যা হয় না।

জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে এ বছর দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১২৮৬ টি মন্দিরে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা। আগামী ১ লা অক্টোর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

হাকিমপুর (হিলি) উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন মন্ডল বলেন, এবারে আমাদের উপজেলায় ২০টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে সরকারি নির্দেশনা মোতাবেক দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শারদীয় দুর্গা উৎসব চলাকালীন সময়ে আইন শৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, এবার উপজেলায় মোট ২০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বেশীরভাগ মন্দিরে দেবী তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও বিটে আমাদের বিট অফিসার রয়েছে। নিয়মিতভাবে তারা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সনাতন হিন্দু ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে,এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজার সময় কোন অপ্রিতিকর না ঘটে এর জন্য টহল পুলিশ, পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।

সর্বশেষ সংবাদ

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

নব্বইয়ের দশকের জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী আফসানা মিমি আকস্মিকভাবে কুড়িগ্রামের উলিপুর বইমেলায় উপস্থিত হয়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে তার এই অনাকাঙ্ক্ষিত আগমন বইমেলায় ভিন্ন মাত্রা যোগ করে। জানা যায়, বগুড়ায় ব্যক্তিগত কাজে আসার পর অবসর সময়ে তিনি উলিপুর বইমেলা পরিদর্শনে যান। মেলায় পৌঁছে তিনি বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন এবং বইপ্রেমীদের সঙ্গে

গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। "উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- স্লোগানে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো.বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।   বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় দেন।   দন্ডিত বেলায়েত সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। বাজারে দায়িত্বরত

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জয়পুরহাটে ৯টার অফিস, কর্মচারী আসেন ১২টায় !

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে অফিসে পাওয়া যায়নি। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন কর্মস্থলে অনুপস্থিত। অফিসে উপস্থিত অন্যান্য সহকর্মীদের কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কেউ সুনির্দিষ্ট