সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলি স্থলবন্দরে সিদ্ধ চালের দাম বেড়েছে যে কারনে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:২১

শেয়ার করুনঃ
হিলি স্থলবন্দরে সিদ্ধ চালের দাম বেড়েছে যে কারনে

ভারত সরকার আতপ চাল রপ্তানির ওপর নতুন করে শুল্ক আরোপ করায় দিনাজপুরের হিলিবন্দর দিয়ে আতপ চাল আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।তারই বিপরীতে বাংলাদেশ চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সেদ্ধ চাল আমদানি অব্যাহত আছে। 

হিলি বন্দরের ক্রেতা-বিক্রেতারা বলছেন, আতপ আমদানি বন্ধ থাকার সুযোগে হিলির স্থানীয় খুচরো বাজারে সেদ্ধ চালের কেজিতে ৪ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলিবন্দরের পাইকারি চাল ব্যবসায়ী স্বপন কুমার বসাক ও খুচরা চাল বিক্রেতা মামুন হোসেন। 

আরও

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বন্দরের আমদানিকারকেরা জানান, গত শনিবার (১০ সেপ্টেম্বর) থেকে আতপ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত সরকার। তবে, সেদ্ধ চালের ওপর কোনো শুল্ক আরোপ করেনি। এর ফলে বিনা শুল্কেই বাংলাদেশে আসছে সেদ্ধ চাল। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সম্পা কাটারি চাল প্রতিকেজি ৬৮ টাকা দরে বিক্রি হলেও পরের দিন (১৩ সেপ্টেম্বর) বিক্রি হয় ৭০ টাকা কেজি দরে। আজও সেই দামে বিক্রি করতে দেখা গেছে। আমদানিকারক রবিউল ইসলাম বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আতপ চাল রপ্তানিতে নিরুৎসাহিত করতে দেশটির সরকার ২০ শতাংশ শুল্ক আরোপ করে। গত শনিবার থেকেই তা কার্যকর করা হয়। এর প্রভাব পড়েছে সেদ্ধ চালের ওপর।

আরও

ধনতলা সীমান্তে শেয়ালের কামড়ে নারীর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

ধনতলা সীমান্তে শেয়ালের কামড়ে নারীর মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

হিলিস্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন বলেন, ভারত সরকার নতুন করে আতপ চালের ওপর শুল্ক আরোপের কারণে আতপ চাল আমদানি বন্ধ রেখেছেন হিলি বন্দরের আমদানিকারকেরা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বুধবার (১৪ সেপ্টেম্বর) খুচরা চাল বিক্রেতা অনুপ কুমার বসাক বলেন, চিকন জাতের চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এছাড়া, সরকার বাজারে ওএমএস, খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচি চালু করায় মোটা জাতের চালের বেচা-কেনা কমে গেছে। বর্তমানে মোটা জাতের স্বর্ণা-৫ চাল ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চালের ওপর আমদানি শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। এরপর থেকে হিলি বন্দরের আমদানিকারকেরা চাল আমদানি শুরু করেন। কিন্তু লোকসানের আশঙ্কায় বন্দর থেকে চাল খালাস বন্ধ রাখেন। এতে ১৫ থেকে ২০ দিন ধরে হিলিবন্দরে ১২ হাজার ২৪০ মেট্রিক টন চালসহ ৩০৬টি ভারতীয় ট্রাক খালাসের অপেক্ষায় আটকে থাকে। গত ২৮ আগস্ট (রোববার) সরকার চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার পর ৩০ আগস্ট (মঙ্গলবার) হিলিবন্দর থেকে চাল খালাস শুরু করেন আমদানিকারকেরা। 

বন্দরের হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত হিলিবন্দর দিয়ে ৭০৪ ভারতীয় ট্রাকে ২৮ হাজার ১৮০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ভারত সরকার আতপ চাল রপ্তানিতে শুল্ক আরোপ করায় কয়েকদিন ধরে এই বন্দর দিয়ে আতপ চাল আমদানি হচ্ছে না।

সর্বশেষ সংবাদ

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

ক্ষমতা কাঠামো পরিবর্তনে বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান এনসিপির

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষিত হওয়া ইউনিয়নগুলো হলে তিলাই, চরভূরুঙ্গামারী ও পাইকেরছড়া। তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব, চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে ঘিরে। বদলিজনিত কারণে কর্মস্থল ছাড়ার সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করেছিলেন এই কর্মকর্তা। বিদায়ের সময় সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। স্থানীয়দের মতে, তিনি প্রশাসনের

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অবস্থানরত একটি কন্টিনজেন্ট জানতে পারে যে একটি চক্র মাদক পাচারের চেষ্টা করছে। তথ্য অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠি জেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে জেলার চার উপজেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দিনে জেলায় প্রায় ২০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর ২২ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে তার অনেক কম। ফলে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। বরিশালের দুটি গ্রিড সাব-স্টেশন থেকে ঝালকাঠিসহ আশপাশের এলাকায়

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ১৮ এপ্রিল রাত প্রায় ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি টহল দল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে লবণ