
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ২৩:৫৮

রাজধানী ঢাকায় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সোহেল (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল ৪টার দিকে মিরপুর পল্লবী থেকে গুলশানে ব্যাংকের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি সোহেল। এ ঘটনায় সোহেলের মা নারগিছ বেগম পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর ১৫৫২।
ডায়েরী সূত্রে জানা গেছে, সোহেল মিরপুরের বাসা থেকে বিকাল ৪টার দিকে গুলশানের একটি ব্যাংকে টাকা জমা দিতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সোহেলের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, পড়নে জিন্স প্যান্ট ও চেক শার্ট পড়া ছিল। এছাড়া সোহেল মুখে হালকা দাড়ি রয়েছে।
কোন সহৃদয়বান ব্যাক্তি সোহেলের সন্ধান পেলে ০১৯১৯-৫৫৪৩৮৫ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে সোহেলর পরিবার।