বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬১১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সড়ক নির্মাণ কাজে দুর্নীতি, রাতের আধারে সরিয়ে নেওয়া হচ্ছিল ব্লাক টপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১:৩৬

শেয়ার করুনঃ
সড়ক নির্মাণ কাজে দুর্নীতি, রাতের আধারে সরিয়ে নেওয়া হচ্ছিল ব্লাক টপ

দিনে খোড়া হচ্ছে সড়ক। রাস্তার উপরের কালো পাথর রাখা হচ্ছে দুই পাশে। আর রাতের আধারে ট্রাকে করে তা সরিয়ে নেওয়া হচ্ছে অন্য কোথাও। এভাবে রাস্তার ‘ব্লাক টপ’ ক’দিন ধরে সরিয়ে পর অবশেষে জনতার হাতে আটক হয় ঠিকাদার প্রতিষ্ঠানের ট্রাক ড্রাইভার। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লালন সড়কের নির্মান কাজে।

 নিয়ম অনুযায়ী উপরের ব্লাক টপ সড়কেই থাকার কথা। কর্তৃপক্ষ বলছেন, এগুলো সরিয়ে নেওয়া নিয়ম বহির্ভূত। সিডিউল অনুযায়ী এগুলো সড়কেই থাকার কথা। 

আরও

অদৃশ্য শক্তির কবলে পাহাড়! জনমনে চরম আতঙ্ক

অদৃশ্য শক্তির কবলে পাহাড়! জনমনে চরম আতঙ্ক

উপজেলা এলজিইডি দপ্তরের তথ্যমতে, শহরের দোয়েল চত্তর মোড় থেকে বাকচুয়া পর্যন্ত সড়কটির ১১.২৩০ কিলোমিটার পুনর্নির্মাণের জন্য ২০২০-২০২১ অর্থ বছরে ১২ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ১৮৮ টাকার টেন্ডার আহবান করা হয়। ইপিআইসি-কপোতাক্ষি জেভি নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কার্যাদেশ অনুযায়ী কাজ শুরু করার কথা একই  বছরের ১২ আগষ্ট। আর নির্মাণ কাজ শেষের মেয়াদ ২০২৩ সালের ২ জানুয়ারি। 

কার্যাদেশের দীর্ঘ এক বছরেও কাজ শুরু না হওয়ায় সড়কটিতে জনসাধারণের ভোগান্তি নিয়ে বিভিন্ন্ পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। চলতি বছরের জুলাই মাসে শুরু করা হয় সড়কটির নির্মান কাজ। তবে চলছে ধীর গতিতে। এরই মধ্যে অভিযোগ উঠেছে নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে। 

আরও

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত
দুর্নীতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

গত সোমবার (৮ আগষ্ট) গভীর রাতে নিয়ম বহির্ভূতভাবে সড়কের ওপরের কালো পাথর সরিয়ে নেওয়ার সময় বাধা দেয় স্থানীয় জনতা। তাঁরা দুই ট্রাক ড্রাইভারকে আটক করে খবর দেয় এলজিইডি কর্তৃপক্ষকে। পরে সেখানে পাঠানো হয় পুলিশ। প্রথমে তারা দুই ট্রাকচালককে আটক করলেও পরে তাদের ছেড়ে ওেয়া হয়। ঝিনাইদহ এলজিইডি কর্তৃপক্ষ বলছেন, উপরের ওই কালো পাথর সড়কের অংশ। সেগুলি সড়কেই ব্যবহার করার কথা। সরিয়ে নেওয়ার কোনো নিয়ম নেই। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

হরিণাকুন্ডু শহরের চাতাল মোড় এলাকার নৈশপ্রহরী মঈনুদ্দিন হোসেন বলেন, এক সপ্তাহ ধরে প্রতিদিন রাতের বেলা ট্রাকে করে এগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়। তবে এই পাথর সড়কেই থাকবে এমন বিষয় জানতে পেরে স্থানীয় জনসাধারণ রাতে পাথরভর্তি দুটি ট্রাক আটক করে। ওই এলাকার ব্যবসায়ী লিটন বলেন, এই পাথর সড়কেই বালি ও খোয়ার সাথে মিশিয়ে পরে সড়কের নির্মাণ কাজে দেওয়ার কথা। কিন্তু ঠিকাদার সেটি না করে এগুলো সরিয়ে নিয়ে যায়। ফলে প্রথমেই নি¤œমানের কাজ করায় এলাকাবাসী প্রতিবাদ শুরু করেন। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার বলেন, ওই দিন রাতে আমি ঘটনাস্থলে ছিলাম। অসৎ উদ্দেশ্যে রাতের আধারে পাথর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই সরিয়ে নিয়ে সড়কের অন্য খারাপ জায়গায় দিচ্ছি। উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, ঘটনাটি আমি রাতেই শুনেছি। সেখানে আমি অফিসের লোক পাঠিয়েছিলাম। মঙ্গলবার সকালে আমি নিজেও সরজমিনে সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করে ওপরের কালো পাথর সরিয়ে নেওয়ার সত্যতা পেয়েছি। সিডিউল অনুযায়ী এই অংশ সরিয়ে নেওয়ার কোনো বিধান নেই। এগুলো সড়কের সম্পদ সড়কেই থাকবে। 

প্রথমে সড়কের ওপরের অংশ খুড়ে সেখানে সমান করে তারপর রোলার দিয়ে ম্যাকাডাম করতে হবে। সবশেষে কার্পেটিং হবে। এই অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইউএনও সুস্মিতা সাহা বলেন, রাতে ঘটনাটি জানার পর আমি কর্তৃপক্ষকে জানিয়েছি ব্যবস্থা নিতে। জনগুরত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের বক্তব্য জানতে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নেই এ ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় গবাদিপশু পালনকারী কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, দাউদপুরে অফিস অবস্থিত হওয়ায় অন্যান্য ইউনিয়নে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ডা. মো. মানিক মিয়াকে। লাউগাড়ী, দাউদপুর, হালুয়াঘাট, পাটনিপাড়া

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কে আলুবোঝাই ও ভূষিবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সোনামুখী ও শৌলা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আলুবোঝাই একটি ট্রাক মহাসড়ক দিয়ে চলাচল করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভূষিবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

গ্রীষ্মের তীব্র খরতাপের মধ্যেও মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কজুড়ে এখন প্রকৃতির রঙিন উৎসব। সবুজ গাছগাছালি আর রংবেরঙের ফুলে সেজেছে জেলার শ্রীমঙ্গল শহরসহ আশপাশের এলাকা। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ও নানা প্রজাতির ফুলগাছের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ছে দুর্লভ লাল সোনাইল বা ক্যাসিয়া জাভানিকা ফুলগাছ। সরজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় পাঁচ বছর বয়সী ক্যাসিয়া জাভানিকা গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা গোলাপি

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

বরিশালের গৌরনদী উপজেলায় এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় দুই দশক ধরে চোখের চিকিৎসা দিয়ে আসার বিষয়টি নিজেই স্বীকার করেছেন মো. ইব্রাহিম খলিল (৬০) নামের এক ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুরঘাটা বাজার সংলগ্ন একটি ফার্মেসিতে সপ্তাহে তিন দিন রোগী দেখেন তিনি। এছাড়া বাকি সময় নিজের ইল্লা এলাকার

পশ্চিমবঙ্গ নির্বাচনে হিলি বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ

পশ্চিমবঙ্গ নির্বাচনে হিলি বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা নিরাপত্তা ও